এক্সপ্লোর

Iran War : কার্গিল ১ লক্ষ ২৫ হাজারে বিক্রি মুরগি, টাকা গেল ইরানের সাহায্যে

এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল। এই ঘটনার পর মানুষ ইরানকে সাহায্য করার উৎসাহ আরও বেড়ে গিয়েছে বলে অনেকের দাবি। 

'বিপন্ন ইরান', তাই ইরানবাসীকে সাহায্য করতে হাত উপুড় করে দান করছেন কাশ্মীরিদের একাংশ।ইরানের পূর্বতন নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে ভারতের জম্মু ও কাশ্মীর। প্রতিদিনই সেখানে সাধারণ মানুষ নিজেদের টাকা পয়সা, গয়না-গাটি উজাড় করে দিচ্ছে ইরানের সাহায্যে। গত এক মাস ধরেই এই ছবি ধরা পড়ছে ভূস্বর্গে।  এরই মধ্যে কার্গিল থেকে একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা সামনে আসছে। কার্গিলে একটি মুরগি ১ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই মুরগি বিক্রি করার পর সব টাকা ইরানের জন্য দান করে দেন বিক্রেতা। সোশ্যাল মিডিয়ায় এই দর কষাকষির ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের পর থেকেই প্রতিবাদ শুরু হয়েছে জম্মু - কাশ্মীকে। 

ইরানের জন্য দান  

ইরানের জন্য টাকা তুলতে কার্গিলে  আয়োজিত এক ক্যাম্পে এক গ্রামবাসী একটি মুরগি দান করেন। মুরগিটির দর কষাকষি সেখানেই হয় এবং ১ লক্ষ পঁচিশ হাজার টাকায় মুরগিটি কেনেন অন্য এক ব্যক্তি। এই বিক্রি থেকে আসা টাকা ইরানের মানুষের সাহায্যার্থে দান করা হয়েছে।

 
 
 
 
 
Instagram এ এই পোস্টটি দেখুন
 
 
 
 
 
 
 
 
 
 
 

ABP News (@abpnewstv) দ্বারা শেয়ার করা পোস্ট

ইরানের মানুষের সাহায্যার্থে ত্রাণকার্যে এই অর্থ দেওয়া হয়েছে। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল। এই ঘটনার পর মানুষ ইরানকে সাহায্য করার উৎসাহ আরও বেড়ে গিয়েছে বলে অনেকের দাবি। 

সোনা, রূপা ও টাকা দান করেছেন মানুষ

জম্মু ও কাশ্মীরে গত কয়েক দিন ধরে ইরানের সাহায্যের জন্য ক্যাম্প করে টাকা তোলা হচ্ছে। এতে মানুষ সোনা-রূপার গয়না, পিতল, তামার বাসন এবং প্রচুর পরিমাণে টাকা দান করছেন। এই সাহায্যে শিশুদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ছোট ছোট শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে তাদের অর্থ জমানোর ভাঁড় নিয়েও ক্যাম্পে হাজির হচ্ছে। তাদের ব্যাংকগুলিতে জমা করা সমস্ত টাকা  ইরানের জন্য  যাচ্ছে।               

দিনকয়েক আগে ইদের দিনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, ইরানের প্রতি সমর্থন জানাতে জম্মু - কাশ্মীরের বাসিন্দারা সোনা, রুপো, নগদ টাকা সংগ্রহ করছেন। শিয়া ধর্মাবলম্বীরা বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করছেন। যদিও এই ভিডিওগুলি সত্যাসত্য যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
ABP Ananda Top 10,5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget