এক্সপ্লোর

Karnataka Update : 'পেছন থেকে ছুরি মারব না, ব্ল্যাকমেলও করব না', কুর্সির লড়াইয়ে হাইকম্যান্ডকে বার্তা শিবকুমারের

Tussle on CM Post : কর্ণাটকের কুর্সিতে কে বসবেন ? তা নিয়ে দিনকয়েক ধরে চলছে টানাপোড়েন

নয়া দিল্লি : কর্ণাটক-জয়ে তিনি অন্যতম প্রধান সৈনিক। তাঁর সভাপতিত্বেই দক্ষিণের একমাত্র রাজ্য থেকেও বিজেপিকে ক্ষমত্যচ্যুত করতে সক্ষম হয়েছে কংগ্রেস (Congress)। এহেন ডিকে শিবকুমার (DK Shivakumar) মুখ্যমন্ত্রী পদ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কোনও ব্ল্যাকমেল করতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। চান না পেছন থেকে ছুরি মারতেও।

কর্ণাটকের কুর্সিতে কে বসবেন ? তা নিয়ে দিনকয়েক ধরে চলছে টানাপোড়েন। কংগ্রেস হাইকম্যান্ডও এনিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। খুব সন্তর্পণে পদক্ষেপ করতে চাইছে তারা। এই পরিস্থিতিতে গতকাল দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে খুব সতর্কিত মন্তব্যও করেন তিনি। বলেন, "অপেক্ষা করুন, দেখা যাক কী হয়। আমি জানি না।"

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন- দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও কে সি বেণুগোপাল। এর পরে ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া উভয়ের সঙ্গেই খাড়গে আলোচনা করবেন বলে জানা গেছে। 

এই ইস্যুতে গতকালই কর্ণাটকের নবনির্বাচিত বিধায়কদের মতামত নিয়ে তা শীর্ষ নেতৃত্বেকে জানিয়ে দিয়েছে দলের তরফে নিযুক্ত একটি পর্যবেক্ষক দল। রবিবার গোপন ভোটেরও ব্যবস্থা করা হয়। যার ফলাফল সভাপতি খাড়গেকে জানানো হয়েছে। তার ভিত্তিতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দল কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিতে পারে। 

এই পরিস্থিতিতে আজ দুপুরে দিল্লি পৌঁছন শিবকুমার। পেটে সংক্রমণের কারণে গতকাল শেষ মুহূর্তে নিজের সফর বাতিল করতে বাধ্য হন তিনি। বেঙ্গালুরু ছাড়ার আগে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার শিবকুমার স্পষ্ট জানিয়ে দেন, "দল আমার কাছে ভগবান। আমরা এই দলটা গড়েছি। আমি এর অংশ এবং আমি একা নই। আমরা এই দলটা গড়েছি, আমরা এই বাড়িটা গড়েছি। একজন মা তাঁর সন্তানকে সবকিছু দেবে। "

এর পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, তিনি আশা করেন কর্ণাটক জয়ের জন্য দল তাঁকে পুরস্কৃত করবে। তিনি বলেন, "দল যদি চায়, তাহলে আমাকে দায়িত্ব দিতে পারে। আমাদের ঐক্যবদ্ধ পরিবার। আমাদের সংখ্যা ১৩৫। আমি চাই না, কোনও বিভাজন হোক । তাঁরা আমাকে পছন্দ করুক বা না করুন, আমি দায়িত্বশীল মানুষ। আমি পেছন থেকে ছুরি মারব না এবং ব্ল্যাকমেলও করব না।"  

প্রসঙ্গত, বছর ৭৫-এর সিদ্দারামাইয়া ও বছর ৬১-র শিবকুমার দুই বর্ষীয়ান কংগ্রেস নেতাই দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদের জন্য দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তাঁরই আছে। এখান দেখার শেষ হাসি কে হাসেন !

আরও পড়ুন ; কর্ণাটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে কে? চূড়ান্ত করবেন কংগ্রেস সভাপতি

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget