এক্সপ্লোর

ফের করোনা আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা

আপাতাত বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

নয়াদিল্লি: আট মাসের মধ্যে দ্বিতীয়বার। ফের করোনা আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আপাতাত বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

৭৮ বছর বয়সি ইয়েদুরাপ্পা এর আগে অগাস্ট মাসে করোনা আক্রান্ত হন। ২ অগাস্টে  তাঁকে হাসাপাতালে ভর্তি করা  হয়। ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, সামান্য জ্বর ছিল , তাই কোভিড ১৯ পরীক্ষা করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি ভাল আছি। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

একইসঙ্গে তাঁর সংস্পর্শে গত কয়েকদিনে যাঁরা এসেছেন তাঁদের পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল মুখ্যমন্ত্রীর। রামাইয়া হাসপাতালে চেক আপের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। মনিপাল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত বছর এই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ৯ দিন চিকিৎসার পর কোভিড মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পান তিনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার বেলাগাভি অঞ্চলে উপ নির্বাচনের জন্য প্রচারে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু জ্বরের জন্য সেই প্রচার বাতিল করেন তিনি। অন্যদিকে, আজ, শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে জরুরি বৈঠক হয়। এরপর সাংবাদিক বৈঠকও করেন তিনি।

এদিকে কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget