এক্সপ্লোর

Karnataka Church Vandalised: বড়দিনের পরই কর্নাটকের গির্জায় ভাঙচুর, ভাঙা হল যিশুর শিশুকালের মূর্তিও!

Karnataka News: মহীশূরের পেরিয়াপটনার সেন্ট মেরি’জ চার্চে এই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মহীশূর: বড়দিন মিটেছে সবে। এখনও বাকি বর্ষবরণ। উৎসবের আমেজ তাই চারিদিকে। সেই আবহেই কর্নাটকে ফের অশান্তির আঁচ (Karnataka News)। মহীশূরে একটি গির্জায় ভাঙচুর চালানোর অভিযোগ সামনে এল (Mysuru Church Vandalised)। গির্জায় থাকা যিশু খ্রিস্টের শিশুকালের একটি মূর্তিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তাতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

গির্জায় থাকা যিশু খ্রিস্টের শিশুকালের একটি মূর্তিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ

মহীশূরের পেরিয়াপটনার সেন্ট মেরি’জ চার্চে এই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বড়দিনের দু’দিন পর ভাঙচুর চালানো হয়েছে ওই গির্জায়। দুষ্কৃতীরা এখনও অধরা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি।

যে গির্জায় ভাঙচুর চালানো হয়েছে, তার চত্বরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। সেগুলির ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ গির্জায় ঢুকে ভাঙচুর হয়েছে বলে দেখতে পান গির্জার কর্মীরা। সঙ্গে সঙ্গে পাদরিকে খবর দেন তাঁরা। পিছনের দরজা দিয়ে হামলাকারীরে গির্জায় ঢুকে ভাঙচুর চালায় বলে সন্দেহ পুলিশের।

আরও পড়ুন: Howrah Murdre: গাড়ি থামিয়ে শৌচকর্ম সারতে বেরিয়েছিলেন, বাগনানে দম্পতির উপর চড়াও দুষ্কৃতীর দল, শিশুকন্যার সামনে গুলি করে খুন মহিলাকে!

মহীশূর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট সীমা লটকর বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে সূত্র খুঁজছে আমরা। প্রাথমিক তদন্তে লুটপাটের ঘটনা বলেই মনে হচ্ছে। টাকা এবং দানবাক্স লুট করে নিয়ে যাওয়া হয়েছে, যা গির্জার বাইরে রাখা ছিল।”

তবে এই প্রথম নয়, বিগত কয়েক মাসে দেশে একাধিক বার এমন ঘটনা সামনে এসেছে।  জোর করে ধর্মান্তরণের অভিযোগ এনে একাধিক গির্জায় ভাঙচুর চালানো, পাদরিদের হেনস্থা করার অভিযোগ উঠেছে বেশ কিছু ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে। গত শুক্রবারই উত্তরাখণ্ডের উত্তরকাশীতে লাঠিসোটা নিয়ে বড়দিবের উৎসবে চড়াও হয় দুষ্কৃতীর দল। জোর করে ধর্মান্তরণ চলছে বলে দাবি করে তারা, তাণ্ডব চালায়। সোমবার উত্তরপ্রদেশে দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে জোর করে ধর্মান্তরণের অভিযোগ আনা হয়।

২০২২-এরই গোড়ার দিকে ধর্মান্তরণ প্রতিরোধী বিল পাস করে কর্নাটকের বিজেপি সরকার

২০২২-এরই গোড়ার দিকে ধর্মান্তরণ প্রতিরোধী বিল পাস করে কর্নাটকের বিজেপি সরকার। তার আওতায় ভুল বুঝিয়ে, প্রভাবিত করে, জোর করে এবং লোভ দেখিয়ে এক ধর্ম থেকে অন্য ধর্মে দীক্ষিত করা, এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্মান্তরণের মতো বিষয় নিষিদ্ধ করা হয়। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং সম্প্রতি তাদের হাতছাড়া হওয়া হিমাচলপ্রদেশেও ধর্মান্তরণ প্রতিরোধী আইন আনা হয়েছে। কর্নাটকেও শীঘ্রই এমন আইন চালু হবে বলে  জানান মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget