এক্সপ্লোর

Karnataka News: প্রাক্তন ক্লার্ক, মাসে বেতন ছিল ১৫ হাজার টাকা ; ২৪টি বাড়ি, ৪টি প্লট ও ৪০ একর জমির মালিক ! 'চক্ষু চড়কগাছ' হওয়ার অবস্থা

Scam Allegation: তাঁর কাছ থেকে ৪টিগাড়ি, ৩৫০ গ্রাম সোনা ও দেড় কেজি রুপোও উদ্ধার করা হয়েছে তল্লাশির সময়।

বেঙ্গালুরু : মাসে বেতন ছিল ১৫ হাজার টাকা ! তাতেই ২৪টি বাড়ি, ৪টি প্লট ও ৪০ একর জমির মালিক ! 'চক্ষু চড়কগাছ' হয়ে যাওয়ার অবস্থা প্রাক্তন ক্লার্কের বিষয়-সম্পত্তির পরিমাণ দেখে। এহেন প্রাক্তন ক্লার্কের বাড়িতে হানা দিলেন লোকাযুক্ত আধিকারিকরা। আর তাতে হিসাব বহির্ভূত ৩০ কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ পেলেন তাঁরা। কর্ণাটকের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন লিমিটেডে কাজ করা করা প্রাক্তন ওই ক্লার্কের নাম কালাকাপ্পা নিডাগুন্ডি। তিনি কোপ্পালে কাজ করতেন। তাঁর কাছ থেকে ৪টিগাড়ি, ৩৫০ গ্রাম সোনা ও দেড় কেজি রুপোও উদ্ধার করা হয়েছে তল্লাশির সময়। এই সম্পত্তিগুলি তাঁর নামে, তাঁর স্ত্রী ও তাঁর ভাইয়ের নামে ছিল। নিডাগুন্ডি এবং KRIDL-এর প্রাক্তন ইঞ্জিনিয়ার, জেড এম চিনচোলকার, ৯৬টি অসম্পূর্ণ প্রকল্পের জাল নথি তৈরি করে ৭২ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

যেসব সরকারি আধিকারিকের বিরুদ্ধে তাঁদের আয়ের উৎসের চেয়ে বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন লোকায়ুক্ত আধিকারিকরা। মঙ্গলবার, তাঁরা হাসান, চিক্কাবালাপুরা, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে পাঁচজন সরকারি কর্মকর্তার সঙ্গে সম্পর্কিত স্থানে তল্লাশি চালান। গত ২৩ জুলাই, তাঁরা আয় বহির্ভূত সম্পদের মামলায় একজন আইএএস অফিসার সহ আটজন কর্মকর্তার সঙ্গে যুক্ত জায়গায় তল্লাশি চালিয়ে ৩৭.৪২ কোটি টাকার সম্পদ উদ্ধার করেন। বেঙ্গালুরু আরবান, মাইসুরু, তুমাকুরু, কালাবুরাগি, কোপ্পাল এবং কোডাগু জেলায় নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত ৪১টি স্থানে অভিযান চালানো হয়।

দিনকয়েক আগে ওড়িশার কোরাপুটের জয়পুরের ডেপুটি রেঞ্জার রামচন্দ্র নায়কের বাড়িতে মেলে হিসেব বহির্ভূত টাকার পাহাড়! থরে থরে রাখা ৫০০ টাকার বান্ডিল। এই বিপুল সম্পত্তির উৎস কী, তা জানতে বনাধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন ওড়িশার ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা।

যাকে বলে, টাকার পাহাড় ! সোফার মধ্যে থরে থরে রাখা ৫০০ টাকার বান্ডিল। লকার খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের। সেই সঙ্গে সোনার বিস্কুট, ও সোনার টাকা! কেওনঝড়ের পর ওড়িশার কোরাপুট। আরও এক বনাধিকারিকের বাড়িতে মেলে হিসেব বহির্ভূত টাকার পাহাড়!

রামচন্দ্র নায়ক। ওড়িশা প্রশাসন সূত্রে খবর, কোরাপুট জেলার জয়পুর অরণ্যে ডেপুটি রেঞ্জারের পদে নিযুক্ত রয়েছেন তিনি। খবর পেয়ে, তাঁর জয়পুরের বাড়ি, ২টি ফ্ল্যাট ভুবনেশ্বরে ভাইয়ের ফ্ল্যাট, জয়পুরের শ্বশুরবাড়ি ও অফিসে হানা দেয় ওড়িশার ভিজিল্যান্স বিভাগ।  জয়পুরের গোল্ডেন হাইটস আবাসনের ৫১০ ফ্ল্যাটে পাওয়া যায় কোটি কোটি নগদ টাকা। টাকা গোনার জন্য আনা হয় য়ন্ত্র। নগদ ছাড়াও, ফ্ল্যাট থেকে ৪টি সোনার বিস্কুট এবং ১০ গ্রাম ওজনের ১৬টি সোনার মুদ্রাও উদ্ধার করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget