এক্সপ্লোর

Karnataka Train Fire : এক্সপ্রেস ট্রেনে আগুন, ছড়াল ধোঁয়া, ফের আতঙ্ক রেলসফরে

প্রযুক্তিগত ত্রুটির কারণে ট্রেনের একাংশে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবার রেলসফরে আতঙ্ক।   কর্ণাটকের রামনগরে হামসফর এক্সপ্রেসে আগুন লেগে গিয়ে ছড়াল চাঞ্চল্য । আতঙ্ক গ্রাস করল যাত্রীদের। গত বছরের একের পর এক রেল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। সদ্যই ঘটে গিয়েছে আমদাবাদে বিমান দুর্ঘটনা। তাই যাত্রীরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন।  জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ট্রেনের একাংশে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে সূত্রের খবর,  বেঙ্গালুরু সাউথ জেলায় প্যালেস কুইন হামসফর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বৃহস্পতিবার বেলা ১১.২০ মিনিটে চান্নাপটনা অতিক্রম করার মাত্র চার মিনিট পর,  লোকোপাইলট মহীশূর-উদয়পুর ট্রেনটি  (নম্বর ১৯৬৬৮) থামিয়ে দেন। তিনি লক্ষ করেন, ট্রেনের একাংশ থেকে ধোঁয়া এবং আগুন বের হচ্ছে।  রেলওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক সময়ে সতর্ক হয়ে যাওয়ার ফলে বড় বিপদ ঘটেনি ।  কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । এই বিষয়ে কোনও অভিযোগও দায়ের এখনও করা হয়নি। 

ঠিক সময়ে  বিষয়টি লোকোপাইলটের নজরে আসে। তিনি দ্রুত সিদ্ধান্ত নেন। খবর দেন কন্ট্রোল রুমে।  অগ্নিনির্বাপক বাহিনী  গিয়ে তড়িঘড়ি কাজ শুরু করে, আগুন নিয়ন্ত্রণে আনে। রেল পুলিশের সহায়তায় পুরো বিষয়টিই সামলে নেওয়া সম্ভব হয়েছে বলে, রেল সূত্রে দাবি। 

যে  ইঞ্জিনটিতে আগুনের ফুলকি দেখা যায়, সেটিকে বিচ্ছিন্ন করা হয়। এদিন  বেলা ১১.৫৫ নাগাদ, চান্নাপটনা থেকে একটি রিলিফ লোকো পাঠানো হয়। সেটিকেই ওই ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়। ট্রেনটি  ১২.২৮ মিনিট নাগাদ ফের যাত্রা শুরু করে।  ১২.৪৫ মিনিটে চান্নাপটনায় পৌঁছায়। তারপর দুপুর ২.১৫ মিনিটে ফের স্টেশন ছাড়ে।  

আগুনের জন্য যাত্রায় যথেষ্ট বিলম্ব হয়। ট্রেনটি কেএসআর বেঙ্গালুরু স্টেশনে বিকেল ৩.৩৫ মিনিটে পৌঁছায়। যদিও ট্রেনটি পৌঁছনোর নির্ধারিত সময় ছিল দুপুর ১২.১৫ মিনিট। এই ঘটনায় আরও কয়েকটি ট্রেনও দেরিতে চলছে।  রেলওয়ের সূত্রে খবর, কারিগরি সমস্যার কারণেই এই আগুন। তবে তা থেকে বড় ক্ষতি হয়নি।  ইঞ্জিনটিকে কেআর পুরমের ডিজেল লোকো শেডে পাঠানো হয়েছে।   

কখনও করমণ্ডল এক্সপ্রেস, কখনও দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, আবার কখনও হাওড়া-মুম্বই মেল, একের পর এক ট্রেন দুর্ঘটনায় বারবার বেআব্রু হয়েছে রেলের যাত্রী সুরক্ষা। কবে থামবে রেলসফরে আতঙ্ক? প্রশ্ন সাধারণ মানুষের।                          

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget