এক্সপ্লোর

Kashmir News:'ভারত নিজেই সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে', দায় ঝেড়ে ভিডিও বার্তা অন্যতম চক্রী সইফুল্লার

Pahalgam News Updates: ভয়াবহ এই হামলার মাস্টারমাইন্ড হিসাবে সাইফুল্লাহর এর নাম সামনে আসছে। লস্কর ঘনিষ্ঠ এই জঙ্গিই পুরো ঘটনার পিছনে আছে বলেও দাবি।

নয়া দিল্লি: 'কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না। গত ১৬ এপ্রিল কাশ্মীর নিয়ে এমনই উস্কানিমূলক মন্তব্য় শোনা গেছিল পাকিস্তানের সেনাপ্রধানের মুখে। এর কিছুদিনের মধ্য়েই পহেলগাঁওয়ে ঘটে গেল এমন ভয়াবহ জঙ্গি হামলা। এর নেপথ্য়ে পাকিস্তানের স্পষ্ট হাত দেখছে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। এদিকে, সামনে এসেছে লস্কর ই তৈবার কমান্ডারের একটি ভিডিও। যেখানে সরাসরি তাকে হুমকি দিতে শোনা যাচ্ছে। 

ভয়াবহ এই হামলার মাস্টারমাইন্ড হিসাবে সইফুল্লার এর নাম সামনে আসছে। লস্কর ঘনিষ্ঠ এই জঙ্গিই পুরো ঘটনার পিছনে আছে বলেও দাবি। যদিও ভারতের বার্তার পর একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে তিনি এই হামলার নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি এর জন্য দায়ী নন। বরং ভারতকেই দুষেছেন সইফুল্লা। 

বুধবার রাতে সিসিএস বৈঠকে ভারত পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতে সিন্ধু জল চুক্তি বন্ধ করা সহ অনেক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর পর, লস্কর-ই-তৈয়বার ডেপুটি কমান্ডার সইফুল্লা কাসুরি একটি বিবৃতি জারি করেছেন। তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন যে এটি ভারতের ষড়যন্ত্র। 

ভিডিওতে তিনি বলেন,  "জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই আমরা। এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে। পাকিস্তানকেও অভিযুক্ত করা হয়েছে। এটি একটি দুঃখজনক বিষয়। ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চায়। সে একজন ভয়ঙ্কর শত্রু। ভারতই কাশ্মীরে ১০ লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী। এটা তার ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।" 

পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা বিশ্ব। এর নেপথ্যে পাকিস্তানের স্পষ্ট হাত দেখছে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তার কারণ, সম্প্রতি খোদ পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন এবং লস্কর কমান্ডার হুমকি দেন। তিনি বলেন, 'মোদি বলেছিল যে, যাও আর শ্রীনগরে বসতি গড়ে তোলো। মুজাহিদিন কাশ্মীরে...সিয়া মুস্তাফারা... এই চ্যালেঞ্জ গ্রহণ করল আর বলল, মোদি তুমি রুদ্ধ কক্ষে আদেশ পাস করিয়েছ। কাগজ তোমার ছিল, বিচারক তোমার ছিল কিন্তু নেতা মুজাহিদের। করে তো দেখ, ইনশাল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে শহিদদের আত্মত্যাগের জবাব দেব।' 

যদিও, এরপরও পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে চলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল! কিন্তু পাকিস্তান এই দাবি করলেও, গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। 

 

সেরা শিরোনাম

Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget