এক্সপ্লোর

Pahalgam Incident: এন্ট্রি গেটে ২ জঙ্গি, এক্সিট গেটে একজন; কীভাবে হামলা বৈসরনে ? চাঞ্চল্যকর তথ্য প্রত্যক্ষদর্শীদের বয়ানে

Jammu and Kashmir News: নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়াল যিনি এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলেন, তাঁকেই প্রথম গুলি করে খুন করে জঙ্গিরা।

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মুখ থেকে যাঁরা বেঁচে ফিরেছেন তাঁদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে তদন্তকারী সংস্থা। প্রত্যক্ষদর্শীদের বিবৃতি অনুযায়ী, স্বর্গীয়-সৌন্দর্যে ঘেরা বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার সময় বেঁচে ফেরার কোনও পথই কার্যত খোলা ছিল না । কারণ, প্রবেশ ও প্রস্থান পথ অবরুদ্ধ করে রেখেছিল জঙ্গিরা। এককথায় পাকিস্তানি জঙ্গিরা পুরো ছক কষে, আটঘাঁট বেধেই হামলায় নেমেছিল। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, চার জন জঙ্গি হামলা চালিয়েছিল বৈসরনে। এর মধ্যে দু'জন এসেছিল প্রবেশ পথ বা এন্ট্রি গেট দিয়ে। একজনকে রাখা হয়েছিল প্রস্থানের রাস্তা অর্থাৎ এক্সিট গেটের কাছে। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, আরও এক জঙ্গি সম্ভবত জঙ্গলে লুকিয়ে ছিল। সম্ভবত বাকি তিনজনকে সাহায্য করার জন্য। তিন জঙ্গিই গুলি চালিয়েছিল। জঙ্গিদের মধ্যে দু'জন সামরিক পোশাকে ছিল, আর তৃতীয়জন ঐতিহ্যবাহী কাশ্মীরি ফেরান পরে ছিল।

এক্সিট গেটে প্রথম গুলি চালানো হয়। যার পরেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে পর্যটকরা এন্ট্রি গেটের দিকে দৌড়ে যায়। যদিও তাঁদের খুন করতে ইতিমধ্যেই সেখানে হাজির ছিল দুই জঙ্গি। এন্ট্রি গেটে, জঙ্গিরা সব পর্যটককে জড়ো করে । এরপর মহিলাদের পুরুষদের থেকে আলাদা হয়ে যেতে বলা হয়। যদিও পর্যাটকরা তা শুনতে চাননি। তখন হিন্দুদের মুসলিমদের থেকে আলাদ হয়ে যেতে বলা হয়। তাও মেনে নেননি পর্যটকরা। তখন পর্যটকদেরকলমা পড়তে বলা হয়। এরপরই শুরু হয় গুলি চালানো।

নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়াল যিনি এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলেন, তাঁকেই প্রথম গুলি করে খুন করে জঙ্গিরা। বহু সংখ্যক মানুষ চা ও ভেলপুরির স্টলের কাছে ছিলেন। তাই সেখানেই বেশ প্রাণহানির ঘটনা ঘটে। হামলা চালানোর পর, পার্কের বাঁ দিকে থাকা দেওয়াল টপলে পালায় জঙ্গিরা।

এদিকে পহেলগাঁও কাণ্ডের সাতদিনের মাথাতেও অধরা জঙ্গিরা। হামলাকারী জঙ্গিদের স্কেচ সামনে আসলেও ধরা পড়েনি কেউ। এই আবহে মাথাচাড়া দিচ্ছে ২টি সম্ভাবনা। এক, তবে কি কাশ্মীরের উপত্য়কাতেই কোথাও লুকিয়ে রয়েছে জঙ্গিরা ? নাকি পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গিয়েছে তারা ? জঙ্গিদের ধরতে ইতিমধ্য়েই চলছে তল্লাশি অভিযান। বিভিন্ন জঙ্গল-সহ স্থানীয়দের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। অন্য়দিকে সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। Pahalgam Incident

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget