এক্সপ্লোর

Kashmir News Update : বান্দিপোরায় সেনার অ্যাকশন, মৃত অভিযুক্ত আলতাফ লাল্লি, আহত ২ ভারতীয় জওয়ান

ANI সূত্রে খবর, বান্দিপোরায় কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা গেছে।

শ্রীনগর : পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকে জঙ্গিদের সন্ধানে কাশ্মীর উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। জঙ্গিদের কেউ কেউ এখনও জঙ্গলেই রয়েছে গা-ঢাকা দিয়ে। এই সন্দেহে ঘিরে ফেলেছে সেনা। ক্রমাগত গুলির শব্দ। বাতাস ভারী বারুদের গন্ধে। উপত্যকা জুড়ে প্রত্যাঘাতের আবহ। প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন, 'ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে।' পরদিনই থেকেই শুরু সেনাবাহিনীর পাল্টা ! 

দুই জঙ্গি জওয়ানদের হাতে ?

বারামুলা, উধমপুরের পর এবার বান্দিপোরার জঙ্গলে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বান্দিপোরায় কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা গেছে। এক থেকে দু'জন জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে। এই খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালায় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ের পর ওই দুই জঙ্গিকে জওয়ানরা ধরে ফেলেছে বলেও অনুমান করা হচ্ছে।

২০ লক্ষ টাকা পুরস্কার

বৈসরনে হামলাকারী জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের প্ররোচনা থেমে নেই। গতকাল নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাক সেনার তরফে ফায়ারিং করা হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। হতাহতের কোনও খবর মেলেনি। 

জঙ্গির বাড়িতে বিস্ফোরণ

শুক্রবার সকালেই কাশ্মীর থেকে এসেছে দুটি বড় খবর। পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে । পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি আসিফ শেখের  বাড়িতে মজুত ছিল বিস্ফোরক। খবর পুলিশ সূত্রে।নিরাপত্তাবাহিনী কাছাকাছি পৌঁছতেই উড়ে যায় বাড়িটি। অন্যদিকে এই হামলায় অন্যতম অভিযুক্ত আদিল গুরির বাড়িও সেনাবাহিনী উড়িয়ে দেয়। 

পহেলগাঁও জঙ্গিদের নিরাপদ আস্তানা ?

পহেলগাঁওয়ের এই এলাকাটি চারদিকে বনে ঘেরা। শীতের সময় এখানে প্রবল তুষারপাত হয়।  তুষার ১০ ফুট পর্যন্ত গভীর আস্তরণ গড়ে তোলে।  বসন্ত ও গ্রীষ্মে এই এলাকা যতটাই মনোরম, শীকে ততটাই কঠিন-শুষ্ক। মানুষের বসবাস করাই খুবই কষ্টের। তাই বিশেষজ্ঞরা মনে করেন, এই জায়গাগুলো সন্ত্রাসীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ।  এই বন পহেলগাঁও থেকে অনন্তনাগ জেলার ত্রাল পর্যন্ত বিস্তৃত। শীতকাল শুরু হলে, সন্ত্রাসবাদীরা এই বনে আশ্রয় নিতে নেমে আসে।  

সূত্রের খবর, গত বছর পাকিস্তান থেকে তিনজন সন্ত্রাসবাদী পহেলগাঁওতে এসেছিল।  এতদিন তারা ত্রালে গা ঢাকা দিয়ে ছিল।মনে করা হচ্ছে, জঙ্গলের মধ্যে তাঁদের খুঁজে পাওয়া খুব কঠিন। বিশেষজ্ঞদের ধারণা, তারা অস্ত্র ছাড়া আর কোনও গ্যাজেট সঙ্গে রাখে না, পাছে ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে তাদের ট্র্যাক করা যায়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Asish Banerjee Death | অধ্য়াপনা থেকে রাজনীতি, বন্ধ ঘরে মৃত্যু! কীভাবে এই পরিণতি 'মাস্টারমশাইয়ের'?
Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget