এক্সপ্লোর

Kazakhstan Plane Crash: জরুরি অবতরণ করতে চেয়ে আর্জি, কিন্তু শেষ রক্ষা হল না, কাজাখস্তানে ভেঙে পড়ল যাত্রীসমেত বিমান

Plane Crash News: বুধবার বড়দিনের উৎসবে যখন মাতোয়ারা গোটা বিশ্ব, সেই সময় কাজাখস্তানের আকতাউ-তে এই বিমান দুর্ঘটনা ঘটল।

নয়াদিল্লি: কাজাখস্তানে ভেঙে পড়ল যাত্রীসমেত বিমান। বিমানে ৬৭ বেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে কেউ জীবিত আছেন কি না, এখনই স্পষ্ট নয়। তবে ভেঙে পড়া বিমানে দাউদাউ করে আগুন জ্বলছে বলে জানা গিয়েছে। ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে। বিমানটি আজেরবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। (Kazakhstan Plane Crash)

বুধবার বড়দিনের উৎসবে যখন মাতোয়ারা গোটা বিশ্ব, সেই সময় কাজাখস্তানের আকতাউ-তে এই বিমান দুর্ঘটনা ঘটল। বিমানটি ভেঙে পড়া মাত্রই আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় ধ্বংসাবশেষ। যদিও যাত্রীদের কয়েক জন বেঁচে থাকলেও থাকতে পারেন বলে আশাবাদী কাজাখস্তানের জরুরি বিভাগ মন্ত্রক। দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। (Plane Crash News)

রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি আজেরবাইজান এয়ারলাইন্সের। বাকু থেকে গ্রোজনি যাচ্ছিল সেটি। কিন্তু ঘন কুয়াশায় মোড়া ছিল চারিদিক। সেই কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটল কি না, তা যদিও পরিষ্কার নয় এই মুহূর্তে। কী কারণে দুর্ঘটনা ঘটল, এখনও তার কারণ স্পষ্ট নয় যদিও। তবে জানা যাচ্ছে, বিমানটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচ জন বিমানকর্মী ছিলেন। 

বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে বিমানটি। স্থানীয়রা জানিয়েছেন, মাটি ছোঁয়ার আগে বিমানটি বেশ কয়েক বার চক্কর কাটে। জরুরি অবতরণ করতে চেয়ে আর্জিও জানানো হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। FlightRadar24 জানিয়েছে, কাস্পিয়ান সাগরের উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। কাস্পিয়ান সাগরের তীরেই ভেঙে পড়ে শেষ পর্যন্ত।

দুর্ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, আকাশ থেকে আচমকা মাটিতে নেমে আসছে বিমানটি। খানিক ক্ষণ পর যেই না মাটি ছুঁল, তীব্র বিস্ফোরণ ঘটল। সেই সঙ্গে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে ধ্বংসাবশেষকে। কালো ধোঁয়ার কুণ্ডলীও আকাশে উঠতে দেখা গিয়েছে দুর্ঘটনাস্থল থেকে। 

আজেরবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি Embraer 190 গোত্রের বিমান। বিমানটির নম্বর J2-8243. রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি যাচ্ছিল বাকু থেকে। কাজাখস্তানের আকতাউ শহর থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে হয়। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে যেমন মনে করা হচ্ছে, তেমনই যান্ত্রিক গোলযোগের জেরেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি উঠছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget