এক্সপ্লোর

Kazakhstan Plane Crash: মাটি ছোঁয়ামাত্রই বিস্ফোরণ, ছিন্নভিন্ন সবকিছু, তার মধ্যেও বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ৩২ জন

Kazakhstan Plane Crash Survivors: বুধবার বড়দিনের উৎসবে যখন মাতোয়ারা গোটা বিশ্ব, সেই সময় কাজাখস্তানের আকতাউ-তে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে।

নয়াদিল্লি: মাটি ছোঁয়া মাত্রই তীব্র বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে। তার পরও ভেঙে পড়া বিমান থেকে বেঁচে ফিরলেন ৩২ জন যাত্রী। কাজাখস্তানের আকতাউ শহরে বড়দিনের সকালে যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের ভিডিও দেখে কারও বেঁচে ফেরা সম্ভব নয় বলে ধরে নিয়েছিলেন অনেকেই।  কিন্তু আশঙ্কা ভুল প্রমাণিত করে বেঁচে ফিরলেন ৩২ জন যাত্রী, যার মধ্যে ১১ বছরের এক মেয়ে এবং ১৬ বছরের এক কিশোরও রয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। (Kazakhstan Plane Crash)

বুধবার বড়দিনের উৎসবে যখন মাতোয়ারা গোটা বিশ্ব, সেই সময় কাজাখস্তানের আকতাউ-তে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটি ভেঙে পড়া মাত্রই আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় ধ্বংসাবশেষ।  কাজাখস্তানের জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনায় ৩৫ জন যাত্রী মারা গিয়েছেন। দুর্ঘটনার সময় বিমানটিতে সওয়ার ছিলেন পাঁচ বিমানকর্মী-সহ ৬৭ জন। (Kazakhstan Plane Crash Survivors)

আজেরবাইজান এয়ারলাইন্সের Embraer 190 J2-8243 বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। ঘন কুয়াশার জেরে বিমানটি সমস্যায় পড়ে বলে জানা গিয়েছে। জরুরি অবতরণ করতে চেয়ে বার বার আর্জি জানায় কন্ট্রোল রুমে। মেশ কয়েক বার বিমানটি চক্কর কাটেও বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু একটা সময় পর আকাশ থেকে সটান মাটির দিকে নেমে আসতে থাকে। কিন্তু মাটি ছোঁয়া মাত্রই তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় বিমানের ধ্বংসাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।

স্থানীয়রা জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর দাউদাউ করে আগুন জ্বলছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। তড়িঘড়ি উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছন। পৌঁছয় অ্যাম্বুল্যান্স। সেই সময় বিমানের ভেঙে পড়া পিছনের অংশ থেকে রক্তাক্ত অবস্থায় কয়েক জন বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তড়িঘড়ি ওই অংশের আগুন নেভানো হয়। তাঁদের উদ্ধার করা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে নামাই লক্ষ্য ছিল বিমানটির। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই, কাস্পিয়ান সাগরের তীরে বিমানটি ভেঙে পড়ে। জানা যাচ্ছে, ঘন কুয়াশার সমস্যা ছিলই, পাশাপাশি আকাশে একঝাঁক পাখির সঙ্গে বিমানটির ধাক্কা লাগে বলেও জানা যাচ্ছে। সেই থেকেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলটরা গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, চেষ্টা করেন উচ্চতা কমিয়ে আনার। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বিমানবন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget