এক্সপ্লোর

Kedarnath Yatra 2023 : কেদারনাথের দরজা খুলছে কবে থেকে ? শিবরাত্রির দিনে বড় ঘোষণা

চলতি বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা। সেদিন ভোর ৪টের সময় ওঁঙ্কারেশ্বর মন্দিরে হবে মহাঅভিষেক পুজো।

নয়াদিল্লি : শিবরাত্রির (Mahashivratri) পুণ্য তিথিতে বড় ঘোষণা। চলতি বছরে পুণ্যার্থীদের জন্য কবে থেকে খুলছে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দরজা, জানিয়ে দেওয়া হল তা। আগামী ২৫ এপ্রিল থেকে ভক্তদের জন্য় খুলে যাচ্ছে মন্দিরের দরজা। কেদারনাথ মন্দির কমিটির (Kedarnath Temple Committee) চেয়ারম্যান অজেন্দ্র অজয় এদিন জানিয়েছেন যে খবর।

তিনি জানিয়েছেন, চলতি বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা। সেদিন ভোর ৪টের সময় ওঁঙ্কারেশ্বর মন্দিরে হবে মহাঅভিষেক পুজো। সমস্ত রকমের পুজো, আচার অনুষ্ঠান পালনের হবে সেদিন ভোরেই। যার পরই ভক্তদের জন্য খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। কেদারনাথের কাছে সকাল সাড়ে ৮ টায় আয়োজিত হবে আরতি। যারপর সারাদিন ধরেই চলবে ভজন-কীর্তন সহ পুজোপাঠ।

এপ্রিলের শেষে খুলছে বদ্রীনাথও

কেদারনাথ মন্দিরের মতোই এপ্রিলের শেষে খুলে যাচ্ছে বদ্রীনাথের দরজাও (Badrinath Dham)। আগামী ২৭ এপ্রিল সকালে ৭ টা ১০ মিনিটে পুণ্যার্থীদের জন্য দরজা খুলছে বদ্রীনাথের। গণনার পরে বসন্ত পঞ্চমীর দিনে বদ্রীনাথ ধামের দরজা খোলার সিদ্ধান্ত হয়েছিল।

চারধামে রেকর্ড পুণ্যার্থী

মাঝে করোনা অতিমারীর জেরে জীবনযাত্রা যেমন স্তব্ধ হয়ে গিয়েছিল, তেমনই বন্ধ ছিল চারধাম যাত্রাও। মাঝে দু'বছরের বিরতির পর গতবছর খুলেছিল কেদার-বদ্রী সহ চারধামের দরজা। যার ফলে গতবার রেকর্ড সংখ্যক ভক্তরা গিয়েছিলেন চারধাম দর্শনে। সংখ্যাটা ছিল ৪৬ লক্ষ। গত বছরের ১৯ নভেম্বর বদ্রীনাথ ধামের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই থেমেছিল চারধাম যাত্রা।

দুর্ভাগ্যও সঙ্গী

গত বছর কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ভয়াবহ কপ্টার দুর্ঘটনাও ঘটেছিল। কেদারনাথ ধামের ২ কিলোমিটার আগে ভেঙে পড়ে যাত্রী বোঝাই হেলিকপ্টারটি। স্থানীয়রা জানান, প্রথমে তাঁরা প্রবল জোরে একটি আওয়াজ শুনতে পান, পরে সেখানে এসে দেখান একটি হেলিকপ্টার ভেঙে পড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। ৬ যাত্রী ও কপ্টারের চালকের মৃতদেহ উদ্ধার হয়। অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবে ঘটেছিল দুর্ঘটনা।

আরও পড়ুন- শিবরাত্রির চারপ্রহরে চারবার পূজায় তুষ্ট হন মহাদেব, না করতে পারলে কী উপায় ? কোন মন্ত্র

 

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget