এক্সপ্লোর

Kerala Full Lockdown: ঊর্ধ্বমুখী সংক্রমণ, সম্পূর্ণ লকডাউন ঘোষণা কেরল সরকারের

এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার

নয়াদিল্লি: বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কেরল সরকার। ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ৮ দিন লকডাউন জারি থাকবে। 

উল্লেখ্য, গতকাল দৈনিক সংক্রমণ ৪১ হাজার পার করে ফেলে। আর এরপরই সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। ট্যুইট করে আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। শনিবার সকাল ৬টা থেকে জারি হবে সম্পূর্ণ লকডাউন।

সারা দেশের পাশাপাশি কেরলেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় মাত্রাতিরিক্ত হারে বেড়েছে সংক্রমণ। গতকাল, বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হন ৪১ হাজার ৯৫৩ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই পরিস্থিতিকে ভয়াবহ বলে ব্যাখ্যা করেছেন। করোনা মোকাবিলায় প্রশাসনিক আধিকারিকদের কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

এই নিয়ে পরপর দুবার কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পিনরাই বিজয়ন। আর দায়িত্ব নিয়ে ইতিমধ্যে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন তিনি। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ওয়ার্ড স্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন অঞ্চলে মেডিক্যাল পড়ুয়াদের সংগঠিত করে কুইক রেসপন্স টিম গঠন করার কথা বলা  হয়েছে।

লকডাউনের পাশাপাশি কড়াভাবে মানতে হবে করোনা বিধি। রাজ্য সরকার আগেই জানিয়েছিল-

 

১. ব্যাঙ্কের কাজ সহ চালু থাকবে সব রকমের জরুরি পরিষেবা।

 

২. রাজ্যে কোভিডবিধি মেনে চলবে টিকাকরণ।

 

৩. জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন কেন্দ্রীয় এবং রাজ্য দফতর খোলা রাখা যাবে।

 

৪. দোকানে এবং বাজারে স্বাস্থ্যবিধি মানতে হবে।

 

৫. হোটেল, রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি পরিষেবা চালু রাখা যাবে।

 

৬. বিমান বা রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনও বাধা নেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
NEET Exam : 'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget