এক্সপ্লোর

Water Metro: যাত্রা এখন আরও আরামের, সস্তাও, মোদির হাতে উদ্বোধন দেশের প্রথম ওয়াটার মেট্রোর

Narendra Modi: নাম শুনে ধন্দ বোধ হলেও, ওয়াটার মেট্রো আসলে অভিনব জল পরিবহণের মাধ্যম। দেখতে স্টিমার বা লঞ্চের মতো।

কোচি: জলপরিবহণ এখন আরও আরামদায়ক। নেপথ্যে 'গডস ওন কান্ট্রি', কেরল (Kerala News)। সেখানে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা (Water Metro Services), দেশের মধ্যে যা সর্বপ্রথম। ২৫ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শহুরে জীবনযাপনে নিত্যযাত্রাকে আরও আরামদায়ক করে তুলতেই এই পরিষেবার সূচনা বলে জানিয়েছে কেরল সরকার। 

জলপথে সহজেই হবে যাত্রা, যানজটের ঝামেলাও নেই

নাম শুনে ধন্দ বোধ হলেও, ওয়াটার মেট্রো আসলে অভিনব জল পরিবহণের মাধ্যম। দেখতে স্টিমার বা লঞ্চের মতো। তবে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। ভাড়াও সাধারণের সাধ্যের মধ্যে। জলপথে সহজেই হবে যাত্রা, যানজটের ঝামেলাও নেই। ফলে সময়ে পৌঁছনোও সম্ভব, আবার যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্যেরও রেশও রয়ে যায় মনে। কোচি শহরে এ বার এই ওয়াটার মেট্রো চালু হতে চলেছে। 

দিল্লি সূত্রে খবর, যাতায়াত সহজতর করে তুলতেই এমন উদ্যোগ। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মেট্রো পরিষেবাকে শুধু মাত্র স্থলভাগে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। বরং ন্যূনতম ভাড়ায় উচ্চমানের পরিষেবা প্রদানই লক্ষ্য তাঁর। কোচির পর আগামী দিনে ধীরে ধীরে দেশের অন্য শহরেও ওয়াটার মেট্রো পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে বলেও জানা গিয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে চলেছে শীঘ্রই।

আরও পড়ুন: Covid Update: ১০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, মৃত্যু ২৯ কোভিড আক্রান্তের

কেরলের বন্দর শহর কোচি। ১ হাজার ১৩৬ কোটি খরচে ওয়াটার মেট্রো পরিষেবা চালু হচ্ছে সেখানে। কোচি সংলগ্ন ১০টি দ্বীপকে সংযুক্ত করা হবে এর মাধ্যমে। ওয়াটার মেট্রো পরিষেবা চালু হলে কেরলের উন্নয়ন আরও বর্ধিত হবে বলে মত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিদ্যুৎচালিচত মোট ৭৮টি ওয়াটার বোট নামানো হচ্ছে। তার জন্য় গড়ে তোলা হয়েছে ৩৮টি টার্মিনালও। জার্মানির একটি সংস্থাও এই প্রকল্পে যুক্ত ছিল।

২৪ এপ্রিল থেকে দেশের সাত শহরে, আটটি অনুষ্ঠানে মোদি

৩৬ ঘণ্টার সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে ৫ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। আর সেই যাত্রাতেই কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। ২৪ এপ্রিল থেকে দেশের সাত শহরে, আটটি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রথমে দিল্লি থেকে খাজুরাহো, তার পর রেওয়া হয়ে ফের খাজুরাহো ফিরবেন। সেখান থেকে রওনা দেবেন কোচির উদ্দেশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget