এক্সপ্লোর

Amoebic Meningoencephalitis: নদী-পুকুর, সুইমিং পুলেও বিপদ, নাকে জল ঢুকলেই…কেরলে মস্তিষ্কখেকো অ্যামিবার কবলে ৬৭, মৃত ১৮

Brain Eating Amoeba: মস্তিষ্কখেকো অ্যামিবার এই সংক্রমণকে অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস বলা হয়।

তিরুঅনন্তপুরম: কেরলে ফের মস্তিষ্কখেকো অ্যামিবার হানা। এবার সংক্রমিত ১৭ বছরের এক কিশোর। সুইমিং পুলে স্নান করতে গিয়েই ওই কিশোর সংক্রমিত হয় বলে খবর। সেই সুইমিং পুল ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে কেরল সরকার। সেই সঙ্গে যে সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, কেরলে এখনও পর্যন্ত ৬৭টি এমন সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। (Brain Eating Amoeba)

মস্তিষ্কখেকো অ্যামিবার এই সংক্রমণকে অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস বলা হয়। এটি এক ধরনের বিরল সংক্রমণ, সেই সঙ্গে প্রাণঘাতীও।  সম্প্রতি তিরুঅনন্তপুরমে ১৭ বছর বয়সি এক কিশোরীরে মস্তিষ্কে অ্যামিবার সংক্রমণ ধরা পড়ে। জানা যায়, বন্ধুদের সঙ্গে আক্কুলাম ট্যুরিস্ট ভিলেজের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল ওই কিশোর। (Amoebic Meningoencephalitis)

ওই সুইমিং পুলটি ইতিমধ্য়েই বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। সুইমিং পুলের জলের নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। সেই আবহেই কেরল সরকারের ইন্টিগ্রেটেড ডিজিস সার্ভেল্যান্স প্রোগ্রামের ওয়েবসাইটে যে তথ্য় প্রকাশ করা হয়েছে, তাতে অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে ৬৭টি অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর।

অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ করছে কেরল সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিসের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজ্যের নদী, পুকুর, সুইমিং পুল পরিষ্কার রাখার পাশাপাশি, মানুষজনকে সাবধান হতে পরামর্শ দিয়েছেন তিনি। বীণা বলেন, “অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিসের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। দূষিত জলে কোনও ভাবেই মুখ ধোওয়া যাবে না, স্নান করা যাবে না। যেখানে গরু-বাছুর স্নান করানো হয়, তেমন জলে না নামাই শ্রেয়।”

বীণা আরও জানিয়েছেন, কুয়ো পরিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পথ অবলম্বন করতে হবে, ঠিকঠাক ক্লোরিন প্রয়োগ করতে হবে, সুইমিং পুল এবং ওয়াটার থিম পার্কগুলি জীবাণুমুক্ত রাখতে হবে। বাড়িতেও যে জল জমিয়ে রাখা হয়, তা নিয়ে ভাবতে হবে সকলকে। নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে অ্যামিবা। তাই বাকে যাতে জল না ঢোকে, সেব্যাপারে সতর্ক হতে হবে সকলকে।

গত সপ্তাহেই কেরলে অ্যামিবিক মেনিঙ্গোএনসেফালাইটিস এক রোগীর মৃত্য়ু হয়, যা গত একমাসে পঞ্চম এমন ঘটনা। মলপ্পুরমের বাসিন্দা, ৫৬ বছর বয়সি শোভনা মারা যান। কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। ওই একই হাসপাতালে ভর্তি থাকা ৪৫ বছর বয়সি রথীশ নামের এক ব্যক্তিও একই রোগে মারা গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget