এক্সপ্লোর

Kerala Temple Cracker Accident: মধ্যরাতে কেরলের মন্দিরে আতসবাজি বিস্ফোরণ, আহত প্রায় ১৫০, আশঙ্কাজনক অনেকে

Kerala Firecrackers Mishap: মন্দির চত্বের মজুত করে রাখা আতসবাজির স্তূপে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে।

তিরুঅনন্তপুরম: উৎসব চলাকালীন হঠাৎ বিপত্তি। আতসবাজি বিস্ফোরণে কেঁপে উঠল কেরল। মাঝরাতে সেখানকার মন্দিরে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় ১৫০-র বেশি মানুষ আহত হয়েছেন। আগুনে ঝলসে গিয়েছেন অনেকে। এর মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মন্দির চত্বের মজুত করে রাখা আতসবাজির স্তূপে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। (Kerala Temple Cracker Accident)

গতকাল রাত ১২.৩০টা নাগাদ কাসারাগড় জেলার আঞ্জুতামবলম বীরেকাভু মন্দিরে এই ঘটনা ঘটে। সেখানে থেইয়াম উৎসব চলছিল। বহু মানুষ ভিড় করেছিলেন অত রাতেও। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ভক্তিভাবে উদ্বেল জনসাধারণ পূজা-অর্চনা-ভজন নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সময়ই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বিধ্বংসী আগুনের তেজে ধাঁধা লেগে যায় চোখে। (Kerala Firecrackers Mishap)

প্রত্যক্ষদর্শীরা জাবিয়েছেন, উৎসব উদযাপনে গভীর রাতে আতসবাজি পোড়ানোর পরিকল্পনা ছিল। মন্দির চত্বরে মজুত করা ছিল চিনা আতসবাজি। কোনও ভাবে সেখানে আগুন ধরে যায় এবং তা থেকেই বিস্ফোরণ ঘটে বলে দাবি। বিস্ফোরণ হওয়া মাত্রই মন্দির চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। চিৎকার, কান্না শোনা যায়। 

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে তীব্র শব্দে বিস্ফোরণ শোনা যায়। এর পর আগুন আর ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। হুড়োহুড়িতে, ধাক্কাধাক্কিতেও অনেকে চোট পান। আহতের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মন্দিরের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, উৎসবে যোগ দিতে প্রতি বছরই ভিড় করেন বহু মানুষ। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা থাকে। এবারও তার অন্যথা হয়নি। একটি তাঁবুতে আতসবাজি জমা করে রাখা হয়েছিল। সেখানে কোনও ভাবে আগুন লেগে থাকবে বলে দাবি তাঁর।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, উৎসব উপলক্ষে প্রচুর মানুষ ভিড় করলেও, ছিমছাম ভাবেই উৎসব পালিত হয় প্রতিবছর। এত বাজি ফাটানোর রেওয়াজ নেই। তাই মন্দিরের উৎসবে এত পরিমাণ আতসবাজি মজুত রাখা হল কেন, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হল না, প্রশ্ন স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসনের আধিকারিকরা। পুলিশের বিরাট বাহিনীও পৌঁছেছে। কী থেকে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

চলতি সপ্তাহের শুরুতেই কেরল পুলিশ এফআইআর দায়ের করে। আগামী বছর এপ্রিলে ত্রিশূর পুরম উৎসব রয়েছে। তার আগে ওই উৎসব ঘিরে  অপরাধমূলক, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ জমা পড়ে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে বিষয়টিতে বাড়িয়ে দেখাচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget