এক্সপ্লোর

উত্তর কোরিয়ার কিম মারাত্মক অসুস্থ, জীবন সঙ্কটে? কার্ডিওভাসকুলার অপারেশনের পর রিসর্টের ভিলায় বিশ্রাম নিচ্ছেন, জানাল দক্ষিণের সূত্র

মার্কিন চ্যানেল সিএনএন কিম ভয়াবহ সঙ্কটে রয়েছেন বলে জানালেও আমেরিকা প্রশাসনের উত্তর কোরিয়া সংক্রান্ত অভ্যন্তরীণ মহলের পরিচিত একটি সূত্র তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও কিমকে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না, এটাও সত্য়ি।

নয়াদিল্লি: কার্ডিওভাসকুলার অপারেশন প্রক্রিয়া চালানো হয়েছে, তারপর উত্তর কোরিয়ার দোর্দন্ডপ্রতাপ কমিউনিস্ট নেতা কিম জং উনের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে, তিনি বিরাট ঝুঁকি, বিপদের সম্মুখীন বলে শোনা যাচ্ছিল। যদিও দক্ষিণ কোরিয়া সরকারের দুটি সূত্রে এখবর উড়িয়ে বলা হচ্ছে, কিমের জীবন সঙ্কটাপন্ন নয়, তিনি মারাত্মক অসুস্থ নন। তাঁর চিকিত্সা চলছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে অস্বাভাবিক পরিস্থিতির কোনও ইঙ্গিত বা সংকেত আসেনি। দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইট ডেইলি এনকে উত্তরের একটি অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশের পূর্ব উপকূলের হায়ানগানের মাউন্ট কুমগাঙের রিসর্টের এক ভিলায় বিশ্রাম নিচ্ছেন কিম। ১২ এপ্রিল হাসপাতালে কার্ডিওভাসকুলার অপারেশন হয় তাঁর। মার্কিন চ্যানেল সিএনএন কিম ভয়াবহ সঙ্কটে রয়েছেন বলে জানালেও আমেরিকা প্রশাসনের উত্তর কোরিয়া সংক্রান্ত অভ্যন্তরীণ মহলের পরিচিত একটি সূত্র তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও কিমকে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না, এটাও সত্য়ি। গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা তথা কিমের দাদু কিম টু সুংয়ের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। তখন থেকেই কিমের শরীর-স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়ায়। অথচ ১২ এপ্রিলই উত্তর কোরিয়ার সরকারি মিডিয়ায় খবর বেরয়, কিম একটি বিমানঘাঁটি পরিদর্শন করেছেন, বোমারু জেট, যুদ্ধবিমানের মহড়াও দেখেছেন। তার দুদিন বাদে সামরিক কুচকাওয়াজের অঙ্গ হিসাবে উত্তর কোরিয়া সমুদ্রে একাধিক স্বল্পপাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সুখোই জেট থেকে আকাশ থেকে সমতলে মিসাইলও ছোঁড়া হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। আমেরিকা-উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিত্যাগ করা সংক্রান্ত আলোচনা ২০১৯ এর শেষে ধাক্কা খায়। সামরিক পর্যবেক্ষকদের ধারণা, এবছর উত্তর কোরিয়ার একাধিক পরীক্ষামূলক উত্ক্ষেপণ ও সামরিক কুচকাওয়াজ এটাই ইঙ্গিত করে যে, তারা আরও কট্টরপন্থার পথে এগোচ্ছে।

সেরা শিরোনাম

Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Indias Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget