এক্সপ্লোর

Kiran Kumar Reddy Joins BJP : কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, নতুন জল্পনা অন্ধ্রের রাজনীতিতে

কিরন রেড্ডির অভিযোগ, 'কংগ্রেস হাইকমান্ড কোনওরকম দায়িত্ব না নিয়েই তাদের অধিকার স্থাপন করতে চায়। দলের হাইকমান্ড স্থানীয় স্তরের নেতাদের সঙ্গে কথা বলেন না। তাঁদের পরামর্শও কানে তোলেন না।'

নয়াদিল্লি : দক্ষিণ-ভারতের রাজনীতির ছবিতে কি ক্রমে আরও স্পষ্ট হচ্ছে গেরুয়া ? এবার বিজেপিতে (BJP) যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে যোগদান করলেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরন কুমার রেড্ডি (Former Andhra Pradesh Chief Minister Kiran Kumar Reddy)। এই নিয়ে দক্ষিণ-ভারতের কংগ্রেস শিবিরে এই নিয়ে দ্বিতীয়বার ভাঙন ধরল। শীর্ষস্থানীয় নেতা একে অ্যান্টনির (AK Antony) ছেলে অনিল অ্যান্টনি কয়েকদিন আগেই 'হাত' শিবির ছেড়েছেন। 

কংগ্রেস শীর্ষনেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে গতমাসেই 'হাত' ছেড়েছিলেন কিরন কুমার রেড্ডি। তেলেঙ্গানা রাজ্য তৈরি হওয়ার আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। প্রসঙ্গত, আগামী বছর বিধানসভা নির্বাচন অন্ধ্রপ্রদেশে। যার আগে কিরন রেড্ডির যোগদানে বিজেপির পক্ষেই পাল্লা ভারী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিপক্ষে মতও রয়েছে। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের ক্ষমতা আপাতত ওয়াইএসআর কংগ্রেসের দখলে। মূল প্রতিপক্ষ তেলেগু দেশম পার্টি।  

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য বিভক্ত হওয়ার পরও একবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন ৬২ বছরের কিরন কুমার রেড্ডি। সেবারে 'জয় সামাইখান্ধ্রা' বলে একটি রাজনৈতিক দলও তৈরি করেছিলেন তিনি। যদিও ২০১৪-র ভোটে প্রভাব ফেলতে ব্যর্থ হয় তাঁর দল। বছর চারেক পর ২০১৮ সালে ফের একবার কংগ্রেসে যোগ দেন তিনি। দলে যোগ দিলেও দীর্ঘদিন কার্যত রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না তিনি।         

বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) প্রশংসাও করেছেন তিনি। কিরন কুমার রেড্ডি বলেছেন, ' মোদিজির কঠোর পরিশ্রম ও দেশের প্রতি নিষ্ঠা তারিফ করার মতো। যেভাবে ইতিবাচকভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি, যা প্রশংসনীয়।' পাশাপাশি কংগ্রেস ছাড়া নিয়ে অন্ধ্রপ্রদেশের চারবারের বিধায়কের বক্তব্য, 'কংগ্রেস হাইকমান্ড কোনওরকম দায়িত্ব না নিয়েই তাদের অধিকার স্থাপন করতে চায়। দেশের সমস্ত রাজ্যে কংগ্রেসের ক্রমাগত দুর্বল হওয়ার পিছনে একটাই কারণ, দলের হাইকমান্ড স্থানীয় স্তরের নেতাদের সঙ্গে কথা বলেন না। তাঁদের পরামর্শও কানে তোলেন না।'                               

আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোভিড আক্রান্ত ৬০৫০! ফের কেন বাড়ছে কোভিড গ্রাফ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget