এক্সপ্লোর

১৯৬৩-তে কিশোরকুমার চিঠি লেখেন সত্যজিৎকে, কী ছিল সেই চিঠিতে?

সন্দীপ জানিয়েছেন, ওই চিঠি ছাড়াও তিনি তাঁর বাবার ছবির বহু না দেখা নেগেটিভ পেয়েছেন। তা ছাড়া মিলেছে আকিরা কুরোসাওয়া ও রিচার্ড অ্যাটেনবোরোর লেখা চিঠি।

  কলকাতা: ১৯৬৩-তে লেখা চিঠি। এক লেজেন্ড লিখেছিলেন আর এক আকাশছোঁয়া মানুষকে। এতদিন জনচক্ষুর আড়ালে থাকা সেই চিঠি এবার প্রকাশ্যে এল। সৌজন্যে সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের পুত্র। চিঠিটি সত্যজিৎকে লিখেছিলেন কিশোরকুমার। তারিখ ৪ নভেম্বর, ১৯৬৩। তাতে তিনি ব্যাখ্যা করেছেন, চারুলতা-র একটি গান রেকর্ডের জন্য কেন তখন তাঁর পক্ষে মুম্বই থেকে কলকাতা যাওয়া সম্ভব হবে না।  চিঠিতে তিনি প্রবাদপ্রতিম পরিচালককে সম্বোধন করেছেন মানিকমামা বলে।  লিখেছেন,
" আপনার চিঠি ও ট্রাঙ্ক কল পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনার পরিচালনায় আপনার ছবিতে গান গাওয়ার সুযোগ অসামান্য সৌভাগ্যের ব্যাপার। আজকাল আমি কোনও শিল্পীর জন্য গাই না কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। আর বিষয়টি আপনার ওপরেই ছাড়ছি.. আপনি আমায় কলকাতা আসতে বলেছেন কিন্তু বিষয় হল, আগামী কদিনের মধ্যে আমি সম্ভবত সময় বার করতে পারব না, এ মাসের প্রায় প্রত্যেক দিন আমার শ্যুটিং রয়েছে। তা ছাড়া সপ্তাহখানেক আগে হরিদ্বার থেকে ফেরার পর থেকেই আমার মা অত্যন্ত অসুস্থ। চিকিৎসক বলেছেন, একা তাঁকে রেখে কোথাও যাওয়া আমার উচিত নয়। "
-
সত্যজিৎ ও তাঁর স্ত্রী বিজয়া রায়কে মুম্বই আমন্ত্রণ জানিয়েছেন কিশোর। বলেছেন, কোনও সমস্যা ছাড়াই সেখানে গান রেকর্ড করে দেবেন তিনি। লিখেছেন, যদি মঙ্কুমাসি (বিজয়া)-কে নিয়ে আপনি বম্বে আসেন আর আমার বাড়িতে ওঠেন তবে এ মাসের ২৬ থেকে ৩০-এর মধ্যে যে কোনও সময় আমি গান রেকর্ড করে দেব। আপনার নিশ্চয় কোনও সমস্যা হবে না। আপনি এই প্রস্তাবে রাজি থাকলে খুব অল্প খরচে (মিউজিসিয়ান ও রেকর্ডিং) আমি সব ব্যবস্থা করে দেব, আর যদি কোনও কারণে আপনি আসতে না পারেন, আমি অত্যন্ত দুঃখিত হব। তবে যাই হোক, আমি যা করার অবশ্যই করব। কিশোর পুত্র অমিত কুমার জানিয়েছেন, সত্যজিৎ সম্ভবত সে বছর ডিসেম্বরে মুম্বই যেতে রাজি হন, গানটি রেকর্ডও হয়। দুই পরিবারের দূর সম্পর্কের আত্মীয়তা ছিল বলেও তিনি জানিয়েছেন। অমিত বলেছেন, লকডাউনে সময় কাটাতে বাবার পুরনো বাক্সপ্যাঁটরা ঘাঁটছিলেন সন্দীপ। সেখান থেকেই বার হয় এই চিঠিটি। ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘোরানো ছবি চারুলতা-য় আমি চিনি গো চিনি গানটি কিশোরকুমার গেয়েছিলেন। সন্দীপ জানিয়েছেন, ওই চিঠি ছাড়াও তিনি তাঁর বাবার ছবির বহু না দেখা নেগেটিভ পেয়েছেন। তা ছাড়া মিলেছে আকিরা কুরোসাওয়া ও রিচার্ড অ্যাটেনবোরোর লেখা চিঠি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget