এক্সপ্লোর

Kolkata Corona: মেডিক্যাল কলেজের চার তলার কার্নিশে করোনা-রোগী!

ভোররাতে হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করেন তিনি

পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, কলকাতা:  কলকাতা মেডিক্যাল কলেজের কার্নিশে করোনা-রোগী।গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে দেখা যায় এক  করোনা রোগীকে।ভোররাতে হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ছিলে ওই রোগী। এই ঘটনায় হাসপাতালে হুলুস্থূল পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধার করে ওই রোগীকে। পিপিই কিট পরে এসে রোগীকে উদ্ধার করা হল ।ওই বিল্ডিংয়ের নিচ থেকে লোকজন কার্ণিশে একজনকে দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়েন। তাঁরা জানান যে, কার্নিশ থেকে পা ঝুলিয়ে বসেছিল সে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। সবাই মিলে তাঁকে বসে থাকতে বলেন। শেষপর্যন্ত দলকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ওই রোগীকে উদ্ধার করে। তাঁকে ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

আজ ভোরে ঘড়িতে তখন পাঁচটা।ঘুম থেকেই উঠেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দারা। গ্রিন বিল্ডিংয়ের কার্নিশে বসে রয়েছেন কেউ একজন। নিজের পরনের জামা খুলে নিচে ফেলে দিচ্ছেলেন তিনি।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়েই রয়েছে করোনা ওয়ার্ড। হাসপাতাল কর্মীরা খবর নিয়ে জানতে পারেন, কার্নিশে যিনি বসে রয়েছেন তিনি আর কেউ নন, করোনা আক্রান্ত রোগী! এরপরই হুলুস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। 

বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা পিপিই কিট পড়ে কার্নিশে নামেন। করোনা রোগীকে উদ্ধার করে ওয়ার্ডে ফেরানো হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধে থেকে বারবার বাড়ি যাওয়ার জন্য বায়না করছিলেন ওই করোনা রোগী। প্রাথমিক অনুমান, হাসপাতাল থেকে পালানোর জন্য কোনও জানালার ফোকর দিয়ে কার্নিশে পৌঁছে যান তিনি। 

কিন্তু, হাসপাতালে ভর্তি করোনা রোগী কীভাবে সবার নজর এড়িয়ে কার্নিশে পৌঁছলেন? কোন পথ দিয়ে কার্নিশে গেলেন তিনি?

উঠে আসছে নানা প্রশ্ন। এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার কথা শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget