এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

JU VC Chiranjeeb On Jadavpur University Violence: যাদবপুরকাণ্ডের পর এবিপি আনন্দ-র মুখোমুখি বিশ্ববিদ্যায়লয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

কলকাতা: যাদবপুরকাণ্ডের পর ABVP-র মিছিল ঘিরে তুলকালাম। এহেন পরিস্থিতিতে, এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। 

আরও পড়ুন, “বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

এবিপি আনন্দ: এত অশান্তি কেন যাদবপুরে ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং যাদবপুর ইউনিভারসিটি অনেক ভাল কাজ করছে। সেটা অ্যাকাডেমিক্যালি হোকস ইনকিউবিশনে আমরা অনেক ভাল কাজ করছি। কিন্তু সেগুলি কোনও ভাল রিজনের হেডলাইনে না এসে, যদি রং রিজনে যাদবপুর ইউনিভার্সিটি হেডলাইনে আসে, সেটা কিন্তু কখনই কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি। কে বা কারা দোষী, তাতে আমি যাচ্ছি না। সেটা হচ্ছে, এনকোয়ারি কমিটি আমরা যখন করব, তারা সেটা দেখবে। 

এবিপি আনন্দ:  করছেন সেটা ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য :  সেটা.. আমার ইচ্ছে আছে, একটা এনকোয়ারি কমিটি করার। তাঁরা সেটা দেখবেন। এখানে সমস্ত  ক্যামেরা ফুটেজও আছে। কারণ এখন এখানে আমাদের চারিদিকে, সিসিটিভি রয়েছে।  

এবিপি আনন্দ: পুলিশ চৌকি বসানোর কথা ছিল, সেটা তো বসেনি ?..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : সেটা বসেনি, কারণ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সংষ্কৃতি, যে ক্যাম্পাসে পুলিশ থাকবে না, ফলে সেই সংষ্কৃতিটা আমরা মেনটেন করতে চেয়েছিলাম। সর্বপক্ষেরই..সকল মতালম্বী যারা রয়েছেন, তাঁদের সকলেরই এই মত ছিল, যে ক্যাম্পাসে সবসময় ২৪ ইনটু সেভেন পুলিশ থাকা উচিত নয়। যদিও কোর্টের রায় ছিল। ..কোর্টের রায়ে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন অ্যাক্রস দ্য ক্যাম্পাস এবং  আরেকটি হচ্ছে ২৪ ইনটু সেভেন পুলিশ আউট পোস্ট। আমরা ফাস্ট পার্টটা করেছি। এখানে সর্বোত্র এখন সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু আমরা পুলিশ আউট পোস্টটা করিনি। আমরা তাঁর কারণটাও জানিয়েছিলাম কোর্টে, যে এই কারণে, আমরা করছি না। কারণ আমরা মনে করি যে, ক্যাম্পাসে সবসনয় পুলিশ থাকা, বাঞ্চনীয় নয়। 

এবিপি আনন্দ: কিন্তু কালকে (পুলিশ) থাকলে এই সমস্যা মেটানো যেত ..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : হয়তো সেটা ভাল হত। হয়তো সেটা খারাপ হতো। কিন্তু সেটা এগজ্যাক্টলি বলাটা খুব মুশকিল যে, মানে কী হত আরকী..কী হলে কী হত, সেটা তো এখন আর বলা সম্ভব না।  তবে হয়তো হ্যাঁ, পুলিশ থাকলে নিশ্চয়ই ভাল হত। 

এবিপি আনন্দ: গতকাল যে ঘটনাটা দেখলাম, হাতে লাঠি নিয়ে ভাঙচুর পতাকা পোড়ানো, তারপর দুই দলের মধ্যে বচসা, সংঘর্ষ, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে…এইটা হচ্ছে কেন বারবার ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : দেখুন এখানে আমরা আগেও বলেছি, আমাদের ডিফারেন্ট আইডিওলজি সবসময় থাকে। পলিটিক্যাল আইডিওলজি। কাল যে ঘটনাটা ঘটেছে, কোনও দিকেই কোনও চেকপয়েন্ট ছিল না। আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে। তবে ঘটনাটায় মূল দোষী কারা, কে ঘটনাটা শুরু করেছে, কাদের প্রোভোকেশনে হয়েছে, এই গোটা ঘটনাটাই এনকোয়ারি করলে জানা যাবে। 

এবিপি আনন্দ: রাজ্য পুলিশ-সেনাবিহানীর অবসরপ্রাপ্ত যারা এখানে গেটে আছেন, এবং তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায় ? 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে আমি টপমোস্ট প্রায়োরিটি দেব। তার জন্য যদি ক্যাম্পাসে ২৪ ইনটু সেভেন পুলিশ আউট পোস্ট করতে হয়, তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। কিন্তু আমাদের হচ্ছে এখানকার ছাত্রছাত্রী যারা রয়েছে, সবথেকে বড় কথা, যারা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাঁদের সিকিউরিটি,  তাঁদের নিরাপত্তা কিন্তু সবথেকে অগ্রাধিকার পাবে। আজকে এই যে ভারতীয় ন্যায় সংহিতার প্রতিটি ক্লজ,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাপলিকেবল। যাদবপুর ইউনিভার্সিটি আইনের উর্ধ্বে নয়। ফলে এখানে যারা থাকবে, তাঁদের সবাইকে আইনশৃঙ্খলা মেনে চলছে হবে। এই বিষয়েও কিন্তু আমার স্ট্রিক্ট ওপিনিয়ন রয়েছে। উচ্চ পর্যায়ের আমরা একটা এনকোয়ারি কমিটি করব। আমার ইচ্ছে আছে। এবং সেই এনকোয়ারি কমিটি নিজেরা, অ্যাকচুয়ালি তদন্ত করে, সিসিটিভি সমস্ত দেখে তাঁরা সিদ্ধান্ত নেবে। 

এবিপি আনন্দ: সরকার বা রাজভবনে আচার্যকে জানিয়েছেন বিষয়টা ? 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। 

এবিপি আনন্দ: জানাবেন ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : নিশ্চয়ই জানাবো। দেখা যাক, সেটা আচার্যকে জানাতে পারি, সরকারকেও জানাতে পারি। 

এবিপি আনন্দ: কী জানাবেন ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য : যে ঘটনাটা ঘটেছে, একটা তো রিপোর্ট অন্তত পাঠানো উচিত। নিশ্চয় পাঠাবো সেটা।

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget