এক্সপ্লোর

Second Hoogly Bridge Bike Accident: দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় মত্যু ১ বাইকআরোহীর

ঘটনাস্থলে পৌঁছেছে হেস্টিংস থানার পুলিশ ও মন্দিরতলা ট্র্যাফিক গার্ডের কর্মীরা

কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। ঘটনায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০.১৫ নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে দাবি, প্রচণ্ড গতিতে নিউটাউন সাঁতরাগাছি রুটের বাসটি কলকাতাগামী লেনে কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে আসে। এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরবাইকে ধাক্কা মারে। বাইকটি মন্থর গতিতেই চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ সূত্রে খবর, এক জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে হেস্টিংস থানার পুলিশ ও মন্দিরতলা ট্র্যাফিক গার্ডের কর্মীরা। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালক পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। 

 

গত ১৪ জুলাই রাতের শহরে বেপরোয়া গতির কারণ বাইক দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গিয়ে গুরুতর আহত হন তিন বাইক আরোহী। এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। বেঙ্গল কেমিক্যালের দিক থেকে লেকটাউনে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হেলমেট না থাকায় তিন বাইক আরোহী জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ।

সাম্প্রতিক অতীতে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে শহর কলকাতায়। কয়েকদিন আগেই বেলেঘাটা জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভ্যান চালকের। ১১ জুলাই রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। 


তার আগে ১০ জুলাই সন্ধেতে জিঞ্জিরা বাজারে স্কুটারে বেপরোয়া লরির ধাক্কায় ১ স্কুটার আরোহী যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অন্য এক আরোহীকে। জানা যায়, একটি স্কুটারে চেপে দুই যুবক গার্ডেনরিচ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় তারাতলা দিক থেকে আসা একটি ১০ চাকার গাড়ি দুই যুবককে ধাক্কা মারে।

এক যুবকের মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যুবকের। আর এক যুবকের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রেও ঘাতক গাড়িটি পলাতক। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালায় পুলিশ। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget