এক্সপ্লোর

Abhishek Banerjee CBI Raid: নোটিসের জবাব রুজিরার, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে কাল সময় দিলেন

কাল সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে সিবিআইকে সময় দিলেন রুজিরা

প্রকাশ সিন্হা, কলকাতা: সিবিআইয়ের নোটিসের জবাব দিলেন অভিষেকের স্ত্রী রুজিরা। জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে সময় দিলেন রুজিরা। কাল সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে সময় দিলেন রুজিরা।

রুজিরা সিবিআইকে জবাবে জানিয়েছেন, তিনি আগামীকাল ওই সময়ের মধ্যে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারেন।  যদিও তদন্ত সম্পর্কে তিনি কিছুই জানেন না বলেও সিবিআইকে জবাবি চিঠিতে জানিয়েছেন তিনি। চিঠিতে রুজিরা লিখেছেন, ‘তদন্তের বিষয়ে আমি কিছুই জানি না।’

কয়লা পাচার মামলায় গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিবিআই। রবিবার দুপুর ২টোর কিছু পরে কালীঘাটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিবিআইয়ের ৬ জন আধিকারিক।  

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডে আর্থিক লেনদেনের তথ্য পেতে দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।


Abhishek Banerjee CBI Raid: নোটিসের জবাব রুজিরার, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে কাল সময় দিলেন

কিন্তু কেন তৃণমূল সাংসদের স্ত্রীকে নোটিস? 

এই বিষয়ে সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি। 

সিবিআই সূত্রে আরও দাবি, কয়লা পাচারের টাকা থেকে বিভিন্ন হাত ঘুরে কলকাতা হয়ে জমা পড়ে তাইল্যান্ডের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। সিবিআই সূত্রে দাবি, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা কলকাতা থেকে ট্রান্সফার করা হয়েছিল। কোন অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়।

গোয়েন্দাদের সন্দেহ, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেটি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সেই আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-কে প্রশ্ন করতে চান গোয়েন্দারা।

সিবিআই সূত্রের দাবি, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়েছে সিআরপিসির ১৬০ ধারায়। তাতে জানানো হয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দা। তবে তাঁকে সিবিআই দফতরে তলব করা হচ্ছে না। বাড়িতেই মহিলা সিবিআই অফিসারদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। রেকর্ড করতে চান তাঁর বয়ান। 

সিবিআই সূত্রের খবর, এদিন গোয়েন্দারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, তখন তাঁদের জানানো হয়, বাড়িতে কেউ নেই। তাই নোটিসের সঙ্গে সঙ্গে ফোন নম্বর দিয়ে আসেন সিবিআই অফিসারেরা। রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরলেই তাঁকে ফোন করতে বলা হয়েছে। 

জানানো হয়েছে, অবিলম্বে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। গতকাল বিকেল ৫টার সময় হাইল্যান্ড পার্ক এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বোনের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। 

এর পাশাপাশি, সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডের তদন্তে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর টাকা, খবর সিবিআই সূত্রে। এই সূত্রেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, খবর তদন্তকারী সংস্থা সূত্রেষ

অন্যদিকে, সিবিআইয়ের নোটিসের ছবি-সহ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, দুপুর ২টোর সময় সিবিআই, আমার স্ত্রীর নামে নোটিস দিয়ে গেছে। দেশের আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তবে তারা যদি মনে করে, এভাবে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা সেই দলে নই, যাঁরা সব সময় মাথা নত করে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget