এক্সপ্লোর

ইলিশপ্রেমীদের জন্য সুখবর, বাংলাদেশ থেকে পদ্মার ১৬ টন ইলিশ এল রাজ্যে

আজ সন্ধেয় পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ এল ভারতে। 

কলকাতা: বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ এল রাজ্যে। বাংলাদেশ সরকার আগেই ঘোষণা করেছিল ভারতে পাঠানো হবে পদ্মার ইলিশ। সেই মতো আজ সন্ধেয় পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ এল ভারতে। 

আজ পরবর্তীতে মোট ১১ ট্রাক ইলিশ ভারতে প্রবেশ করার কথা রয়েছে। পুজোর আগে বাঙালির পাতে উঠবে পদ্মার ইলিশ আশা এমটাই। ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন ২০৮০ টন ইলিশ পর্যায়ক্রমে আসবে বাংলাদেশ থেকে।

আজ ১৬ টন ইলিশ দিয়ে তার সূচনা হল। এই মাছ বা পেট্রাপোল সীমান্ত থেকে হাওড়া কোলে মার্কেট দমদম পাতিপুকুর বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। তবে ব্যবসায়ীরা মনে করছেন বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ইলিশের দাম অনেকটাই বেশি হবে। এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী সুকান্ত বিশ্বাস।

গত ২০ সেপ্টেম্বর জানানো হয়েছিস পুজোর আগে পদ্মার ইলিশ আসতে চলেছে বাংলায়। প্রায় ২১০০ টন ইলিশ আসবে হাওড়ার পাইকারি মাছ বাজারে। এরপরেই ভোজন রসিকদের আশা, এবার শুধু চোখ নয়, মনের খিদেও মিটবে।

গতবছর পুজোর আগে উপহার হিসেবে বঙ্গে এসে পৌঁছয় ৫ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ। এবারও আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ প্রশাসন। পুজোর আগেই এপারে আসছে প্রায় ২ হাজার মেট্রিক টন ইলিশ।

হাওড়া পাইকারি মাছ বাজারে, সব মিলিয়ে আসছে ২ হাজার ৮২ মেট্রিক টন পদ্মার ইলিশ। পাইকারি বাজারে ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম পড়বে, ৮০০ থেকে এক হাজার টাকা। ১ কেজির বেশি ইলিশের দাম পড়বে, ১২০০ থেকে ১৪০০ টাকা।

হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক  সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, গত বছরে দু হাজার মেট্রিক টন ইলিশ আসে। এবার মাছ আসতে এক সপ্তাহ দেরি হয়েছে। স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও ঘাটতি মেটাবে।

২০১২ সালে ভারতে ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনা সরকার। তবে, গত তিন বছর ধরে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। ওপার বাংলার মাছ ব্যবসায়ী কাজি আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ সরকারের থেকে অনুমতি পেয়েছি, পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে খুশি, কাল থেকে পেট্রাপোল মাছ আসতে শুরু করেছে, এবার বাংলাদেশেও মাছ উৎপাদন কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget