এক্সপ্লোর

Calcutta High Court: বিচারপতি বয়কটের দাবি, হাতাহাতি আইনজীবীদের, দায়ের হল নালিশ

Calcutta High Court Update: রেজিস্ট্রার জেনারেলকে পদক্ষেপ করতে নির্দেশ প্রধান বিচারপতির।

কলকাতা: একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। তা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রে কলকাতা হাইকোর্ট। কিন্তু এ বার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনেই ঝামেলা বাধল। ঠিক কী কারণে এই ধামেলার সূত্রপাত, তা জানা যায়নি। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বয়কটের দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন দ্বিধা বিভক্ত বলে জানা গিয়েছে। তা নিয়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতিও বাধে বলে জানা গিয়েছে।

নালিশ জমা পড়েছে প্রধান বিচারপতির কাছে

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নালিশ গিয়ে পৌঁছেছে বিচারপতির কাছে। তিনি রেজিস্ট্রার জেনারেলকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। তবে হাইকোর্ট সূত্রে খবর, সিঙ্গল বেঞ্চ বয়কটের দাবিতেই ‘বিভক্ত’ বার অ্যাসোসিয়েশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কটের দাবিতেই এ দিন ‘হাতাহাতি’ হয়। বার অ্যাসোসিয়েশনের বৈঠকে আইনজীবীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। তা নিয়ে ঝামেলা চরমে পৌঁছয়।

আরও পড়ুন: SSC Row in TMC: 'আমরা দলের শৃঙ্খলাপরায়ণ কর্মী', পার্থর হয়ে জবাব ফিরহাদের, নিশানায় কি কুণাল!

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেই সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টে হালকা চালে রসিকতার খবর সামনে এসেছিল। জানা যায়, এসএসসি দুর্নীতি মামলার শুনানি চলাকালীন বিচারপতির উদ্দেশে প্রাক্তন এসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ''সবাই চাইছে সব মামলা আপনার এজলাসে হোক।'' এর প্রত্যুত্তরে হালকা হেসে বিচারপতি বলেন, ''আমি তো শুনলাম, আমার ছবি নিয়ে লোকে জিজ্ঞাসা করছে, এই জজ কোথায় বসেন।''

সম্প্রতি একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

উল্লেখ্য, ঝালদায় কংগ্রেস নেতা খুন হওয়া থেকে, রামপুরহাটে ভাদু শেখ খুন, বগটুইয়ের অগ্নিকাণ্ড, এসএসসি, হালফিলে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নিয়ে বিচারপতি নেতৃত্বাধীন সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের মধ্যে মতপার্থক্যও সামনে এসেছে। সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে পাল্টে গিয়েছে একাধিক বার। মঙ্গলবারই এসএসসি-র গ্রুপ ডি নবম-দশম নিয়োগ মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবারই বিকেলে সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফতরে পৌঁছতে বলা হয় তাঁকে। 

এর পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ। তাতে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ বসানো হয়। মঙ্গলবার বিকেলেই পার্থকে সিবিআই দফতরে যেতে হবে না বলে জানায় ডিভিশন বেঞ্চ। বুধবার সকালে ফের বিষয়টি নিয়ে শুনানি রয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই এ দিন বিকেলে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ঝামেলা বাধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget