এক্সপ্লোর

অসুস্থ প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়, ভর্তি হাসপাতালে

নমুনা  করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতা:  অসুস্থ প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। আজ সকালেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। অসুস্থতার জন্য আজ হাসপাতালে আসেন তিনি। চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন। প্রবীণ অভিনেত্রীকে  আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। কলকাতার  একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন তিনি । উপসর্গের ভিত্তিতে তাঁর নমুনা  করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। 

অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন সন্ধ্যা রায়। ২০১৪-তের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে মেদিনীপুর আসনে প্রার্থী করেছিল। মেদিনীপুর আসন  বামেদের দূর্গ হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরেই এখান থেকে সিপিআই প্রার্থীরা জিতে আসছিলেন। ২০১১-তে বাম জমানার অবসান ঘটে। তারপর ২০১৪-র নির্বাচনে মেদিনীপুর আসন থেকে সিপিআই প্রার্থী প্রবোঢ পান্ডাকে প্রায় লাখ দুয়েক ভোটে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। পরের বারের নির্বাচনে আর প্রার্থী হননি তিনি। মেদিনীপুর আসনে ২০১৯-এ তৃণমূল প্রার্থী করেছিল মানস ভুঁইঞ্যাকে। কিন্তু তিনি বিজেপির দিলীর ঘোষের কাছে হেরে গিয়েছিলেন।

পঞ্চাশের দশক থেকে তাঁর অভিনয় কেরিয়ারের শুরু। 'মামলার ফল' সিনেমায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয় প্রতিভার গুণে দর্শকদের চোখের পাশের বাড়ির মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত', তরুণ মজুমদারের 'ঠগিনী'-র মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। রোমান্টিক সিনেমা মণিহার ও  থ্রিলার সিনেমা কুহেলি-তেও অনবদ্য অভিনয় করেছেন তিনি।

এছাড়াও মায়ামৃগ, আরোগ্য নিকেতন, কঠিনমায়া, বাবা তারকনাথ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, ভ্রান্তিবিলাস, দাদার কীর্তি, গণদেবতা, শুভ দৃষ্টি, বন্ধন, পলাতক, খেলার পুতুল সহ অনেক সিনেমায় অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন সন্ধ্যা রায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget