এক্সপ্লোর

Bhawanipore: ভবানীপুরে জলে দূষণ মানল পুরসভা

ভবানীপুরের শশী শেখর বসু রোড এলাকায় পানীয় জলে যে দূষণ হয়েছে সে কথা মানল কলকাতা পুরসভা। তবে সেই দূষণের কারণেই যে মৃত্যু হয়েছে তা মানতে নারাজ পুরপ্রশাসক ফিরহাদ হাকিম ৷

সন্দীপ সরকার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভবানীপুরের ২ ওয়ার্ডে জল দূষিত হয়েছে মানলেন কলকাতার পুর প্রশাসক।  তবে দূষণের কারণেই মৃত্যুর কথা মানতে নারাজ পুরসভা। ইতিমধ্যেই দূষিত জল খেয়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। আলিপুর মহিলা জেলেও ১২ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন।

 পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম অবশ্য জানান, ‘‘জল দূষিত হয়েছে অল্পমাত্রায়। নমুনা টেস্ট করে মারাত্মক সংক্রমণ মেলেনি। একটা আতঙ্ক  তৈরি হয়েছে। পুরসভা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করেছে।’’

ভবানীপুরের শশী শেখর বসু রোড এলাকায় পানীয় জলে যে দূষণ হয়েছে সে কথা মানল কলকাতা পুরসভা। তবে সেই দূষণের কারণেই যে মৃত্যু হয়েছে তা মানতে নারাজ পুরপ্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, ‘‘একজনের মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট, রেনাল ফেলিওর। ইতিমধ্যেই ভবানীপুরের ২টি ওয়ার্ড ও আলিপুর মহিলা জেলে দূষিত পানীয় জল খেয়ে ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে।  স্থানীয় সূত্রে দাবি, ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডের ৫৫ জন আক্রান্ত হয়েছেন ডায়েরিয়ায়। পাশাপাশি, আলিপুর মহিলা জেল সূত্রে খবর, সেখানে ১২ জন ডায়েরিয়া আক্রান্ত। কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার কথায়, ‘‘দূষিত জল খেয়ে শিশু অসুস্থ। বাড়িতেই চিকিত্সা চলছে। আতঙ্কে আছি ৷’’

এখনও পুরসভার জলে দুর্গন্ধ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দদের। আপাতত পুরসভার জলের গাড়ি এবং কেনা জলই ভরসা তাঁদের। ৭৩ নম্বর ওয়ার্ডের আরেক বাসিন্দার কথায়, ‘‘দুর্গন্ধের জন্য জল ব্যবহার করছি না। জল আতঙ্ক রয়েছে। জল কিনে খেতে হচ্ছে।’’

ডায়েরিয়ার প্রকোপ বাড়তেই বিক্ষোভ দেখাতে নেমে পড়েছে বিজেপি। বিদায়ী বরো চেয়ারম্যানের অপসারণের দাবিতে বুধবার কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাদের মতে, শিশুমৃত্যু হচ্ছে। ঘটনার তদন্ত বরো চেয়ারম্যানের অপসারণ দাবি করছি।

পুরসভা সূত্রের খবর, শশী শেখর বসু রোডের জায়গায় জায়গায় রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপলাইনে লিক খোঁজার কাজ চালানো হচ্ছে।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget