এক্সপ্লোর

Rupa Ganguly : "নগণ্য কার্যকর্তা আমি", পুরভোটের আগে অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট রূপার

Rupa Ganguly's facebook post : পুরভোটের টিকিট বণ্টন নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly) ক্ষোভ আছড়ে পড়ে ভার্চুয়াল বৈঠকেও...

কলকাতা : দল আমাকে তাড়াতে পারে। আমি নগণ্য কার্যকর্তা। গৌরব বিশ্বাস ও তিস্তা বিশ্বাসের পাশে আছি। পুরভোটের আগে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট করলেন রূপা গঙ্গোপাধ্যায়।

নির্দল প্রার্থী নিয়ে অস্বস্তি অব্যাহত বিজেপি শিবিরে। প্রাক্তন বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের হয়ে প্রচার করবেন রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা পুরভোট শুরুর আবহে একথা জানিয়েছিলেন ৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী নিজেই। পাশাপাশি নির্দল প্রার্থীকে সমর্থন জানায় হিন্দু মহাসভাও।

৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর সমর্থনে সরব হন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খোলেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের। এই ওয়ার্ডে এবার রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করে গেরুয়া শিবির। প্রতিবাদ জানিয়ে পাল্টা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির সদ্য প্রয়াত বিদায়ী কাউন্সিলরের স্বামী, গৌরব বিশ্বাস।

আর প্রকাশ্যেই দলীয় প্রার্থীর পরিবর্তে, নির্দল প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে সমর্থন না করার কথা জানিয়েছে হিন্দু মহাসভা। 

হিন্দু মহাসভা-র রাজ্য কার্যনির্বাহী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেছিলেন, তথাগত রায় যে অভিযোগ তুলেছিলেন, সেই ঘটনা শুধু রাজনৈতিক বিষয় নয়। সামাজিক বিষয়। এখানেও টিকিট নিয়ে একই অভিযোগ উঠেছে। তাই আমরা গৌরবের পাশে আছি।

পুরভোটের টিকিট বণ্টন নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly) ক্ষোভ আছড়ে পড়ে ভার্চুয়াল বৈঠকেও। বিজেপি (BJP) সাংসদের প্রতিক্রিয়ায় হতচকিত হয়ে যান দলীয় নেতৃত্ব। কেন তাঁকে পুরভোটের বৈঠকে ডাকা হয়েছে এই নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন রূপা। 

সংসদের কারণে দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), রূপা গঙ্গোপাধ্যায় সকলে দিল্লিতে ছিলেন। কলকাতায় ছিলেন, দলের বাকি নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাতে পুরভোট নিয়ে বিজেপির ভার্চুয়াল বৈঠক হয়। কিন্তু, ভার্চুয়াল বৈঠক থেকে বেরিয়ে ফেসবুকে তিস্তা বিশ্বাসের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন রূপা। একইসঙ্গে টাকা দিয়ে ভোটের টিকিট বিলির অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget