এক্সপ্লোর

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

Abhaya Reminiscence: আজ থেকে দু'বছর আগে আজকের দিনে অর্থাৎ ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে উদ্ধার হয় তরুণীর দেহ।

উত্তর ২৪ পরগনা: আর জি-কর কাণ্ডের(RG Kar Case) ২ বছর পার, সেই উপলক্ষে এদিন রাজ্যজুড়ে অভয়া-র স্মরণসভা আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন করা হয়। আজ সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে অভয়া স্মরণ। পানিহাটিতে অভয়ার স্মরণসভায় উপস্থিত হয়ে অভয়াকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্মরণসভায় বক্তব্য রাখার শুরু তিনি বলেন, 'ডাক্তার বোনের মায়ের মাথায় লাঠি পড়েছিল। অভয়ার মাকে হাসপাতালেও ভর্তি নিতে চায়নি। আমি যা করার করছি, করব, এর শেষ দেখে ছাড়ব। আজ সব হাসপাতালে মাথানত করে অভয়া-স্মরণ হয়েছে। অভয়াকাণ্ডের ভয়ঙ্কর স্মৃতি চিরকাল থাকবে। অভিযুক্ত বা সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করব।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'প্রথমেই আমি আজকে এখানে যাঁরা 'অভয়া'র স্মরণসভা আয়োজন করেছেন তাঁদের আমি অন্তর থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাব। আমরা এই ভয়ঙ্কর, অমানবিক ঘটনাটি দেখেছি। এটা শুধু পানিহাটি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে সামাজিক ব্যাধিতে হচ্ছে।' 

আগের সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একহাত নিতেও ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এমন ঘটনা আর যেন না ঘটে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো এই ধরণের কোনও ইস্যুকে প্রেমের ঘটনা বলব না। বারুইপুরে পুলিশ যা করার করেছে। যত কঠোর হওয়ার দরকার, সরকার হবে। পুলিশকে বলেছি, নারী নির্যাতনের অভিযোগ উঠলে অপেক্ষা করবেন না। কারও ফোনের অপেক্ষা করতে হবে না। এর শেষ আমাদের দেখতেই হবে। 'তৎকালীন মুখ্য়মন্ত্রী অভয়ার পরিবারকে ১০ লক্ষ টাকা দিতে বলেছিলেন। অভয়ার মা-বাবা বলেছিলেন, অর্থ চাই না, বিচার চাই। আদালতে দাঁড়িয়েও অভয়ার পরিবার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন। 'সিবিআই তদন্তের অগ্রগতি হয়েছে, কিন্ত এখনও ফল মেলেনি।

উল্লেখ্য, আজ থেকে দু'বছর আগে আজকের দিনে অর্থাৎ ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে উদ্ধার হয় তরুণীর দেহ। তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য, দেশ। ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু অভয়ার পরিবার ও জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষে বারবার দাবি করা হয়েছিল যে এই ঘটনায় আরও অনেকেই যুক্ত আছেন। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget