এক্সপ্লোর

BJP KMC Abhijaan: সেন্ট্রাল অ্যাভিনিউতে আটকাল মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার বিজেপি নেতা-কর্মীরা

দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল-সহ দলের নেতা-নেত্রীদের উপস্থিত ছিলেন ওই প্রতিবাদ মিছিলে

কলকাতা:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা। শেষ মুহূর্তে পূর্বঘোষিত রুট বদল করা হলেও পুলিশের ব্যারিকেডের মুখে আটকে গেল বিজেপির পুরসভা অভিযান। গ্রেফতার একাধিক নেতা-কর্মী।

পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযানে অনড় ছিল বিজেপি। দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল-সহ দলের নেতা-নেত্রীদের উপস্থিত ছিলেন ওই প্রতিবাদ মিছিলে। 

দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা বিজেপির নেতা কর্মীদের। সেখান থেকে নির্মলচন্দ্র দে স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়ার, রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এনএস ব্যানার্জি রোড ধরে মিছিল করে যাওয়ার কথা ছিল কলকাতা পুরসভার দিকে। 

এদিন হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মাঝে রুট বদলে চমক দেওয়ার চেষ্টা করে বিজেপি।  ওয়েলিংটন স্কোয়ারের দিকে যাওয়ার কথা থাকলেও মিছিল আচমকা পথ বদলে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে ওঠে বিজপির মিছিল। 

সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে। তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। 

বিজেপি কর্মীরা পুলিশকে বাধা দিলে ধস্তাধস্তি হয়। মহিলা কর্মীদের অনেকেই মাটিতে শুয়ে পড়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে বিজেপির এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

করোনাকালে পুরসভা অভিযানের অনুমতি গতকালই খারিজ করে দেয় পুলিশ। জমায়েত করলে মহামারী আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল পুলিশের তরফে। 

বিজেপির মিছিল আটকাতে এদিন পুরোদমে প্রস্তুত ছিল পুলিশ।  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। ওয়াই চ্যানেলও ছিল পুলিশ ও জল কামান। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলার জন্য ছিলেন ৩ জন যুগ্ম-কমিশনার, ২ জন অতিরিক্ত কমিশনার ও ১০ জন ডেপুটি কমিশনার।

পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপির মিছিল। যে নেতারা কেন্দ্রীয় নিরাপত্তা পান, তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। জানা যায়, মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর দিলীপ ঘোষ সহ শীর্ষ নেতারা ফিরে যান মুরলীধর স্ট্রিটে। 

এদিকে, বিজেপির অভিযান ঘিরে কলকাতা পুরসভায় রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। পরিচয়পত্র ছাড়া পুরসভায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ দর্শালে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget