এক্সপ্লোর

Suvendu Adhikari : "ছাপ্পা না পড়লে ভবানীপুরেও বিজেপিই জিতবে", নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে খোঁচা শুভেন্দুর

নন্দীগ্রামে রুদ্ধশ্বাস লড়াইয়ে তিনি শেষ হাসি হেসেছিলেন। ভবানীপুর উপনির্বাচনের আগে সেই 'ক্ষত'-য় নুন ঢাললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা : নন্দীগ্রামে রুদ্ধশ্বাস লড়াইয়ে তিনি শেষ হাসি হেসেছিলেন। সেই 'ক্ষত' এখনও টাটকা তৃণমূলের কাছে। ভবানীপুর উপনির্বাচনের আগে সেই 'ক্ষত'-য় নুন ঢাললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অন্তত তাঁর আজকের মন্তব্যের পর সেরকমটাই বলছে রাজনৈতিক মহল। 

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। আজ সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামে (Nandigram) আমি একটি প্রতীক মাত্র ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে নন্দীগ্রামের জনতা, বাংলার জনতা। ভবানীপুরে মানুষ যদি ভোট দিতে পারে, বুথে যদি ছাপ্পা না পড়ে তাহলে এই আসনেও মোদিজির আশীর্বাদপুষ্ট প্রিয়ঙ্কা টিবরেওয়াল তথা বিজেপিই জিতবে।“

প্রসঙ্গত, ভবানীপুরে উপনির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে ভোটগ্রহণ হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভবানীপুরের উপনির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে পারদ। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারে কোনও কসুর রাখছে না তৃণমূল। হেভিওয়েট নেতা-মন্ত্রীদের মাঠে নামিয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। 

কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। গত নির্বাচনে তার মধ্যে ৬টিতেই এগিয়েছিল তৃণমূল। বাকি দুটিতে লিড পায় বিজেপি। সার্বিক ফলে বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এর মধ্যে ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল সবচেয়ে বেশি ভোটে। আবার ৭৪ নম্বর ওয়ার্ডে লিড ছিল বিজেপির। উপনির্বাচনে সেই দুটি ওয়ার্ড (৭৭, ৭৪)-সহ ৮২ নম্বর ওয়ার্ডে দায়িত্বও দেওয়া হয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে ও ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

বিধানসভা ভোটে ৭০ নম্বর ওয়ার্ডে ২ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। এবার এই ওয়ার্ডের দায়িত্বে রাখা হয়েছে রাসবিহারীর বিধায়ক ও কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমারকে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব। ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ৭৩ নম্বর ওয়ার্ডে দিদিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget