এক্সপ্লোর

Suvendu Adhikari : "সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছে ভুয়ো প্রচারের পাণ্ডারা", বিজ্ঞাপন-বিতর্কে পাল্টা শুভেন্দুর

বিজ্ঞাপন-বিতর্কে যোগী সরকারকে একযোগে আক্রমণ তৃণমূল নেতৃত্বের। পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা : বিজ্ঞাপন-বিতর্কে যোগী সরকারকে তৃণমূলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে একযোগে উত্তরপ্রদেশ সরকার ও বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, ডেরেক ও' ব্রায়েনের মতো তৃণমূল নেতারা। তৃণমূলকে পাল্টা জবাব বিজেপির তরফে। 

ট্যুইটারে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লিখেছেন, "সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছে ভুয়ো প্রচারের পাণ্ডারা। বৃদ্ধি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ সরকারের অন্য রাজ্যের থেকে ধার করার প্রয়োজন নেই। যে রাজ্য নিজেই প্রশাসনিক অব্যবস্থায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে।

উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি। এই নিয়ে আজ একযোগে আসরে নামেন তৃণমূল নেতৃত্ব। যোগীকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে এল।’

যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ট্যুইট, অজয় বিস্তও যখন তাঁকে সাহায্য করতে পারলেন না, তখন বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই নিজের প্রচারে ব্যবহার করছেন। 

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, বিজেপি জুমলা পার্টি। তৃণমূল উন্নয়নের দল। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাল কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ।

পাল্টা জবাব দিতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাতেই ভুয়োর ছড়াছড়ি, চাইলে আদালতে যাক। 

এদিকে, এই ঘটনার দায় স্বীকার করেছে সংশ্লিষ্ট সংবাদপত্র। সংস্থার এক প্রচ্ছদে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এদিন। এই ঘটনার পর সংবাদপত্রের তরফে ট্যুইটে বলা হয়, "পত্রিকার মার্কেটিং বিভাগ উত্তরপ্রদেশের বিজ্ঞাপনের প্রচ্ছদ কোলাজে অসাবধানতাবশত একটি ভুল চিত্র অন্তর্ভুক্ত করেছে। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাগজের সমস্ত ডিজিটাল সংস্করণে ছবিটি সরিয়ে ফেলা হচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget