এক্সপ্লোর

Black Fungus অক্সিজেন হিউমিডিফায়ার নিয়মিত পরিষ্কার না করলে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোগীর দীর্ঘদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা হয়েছে, বা দীর্ঘদিন নলের মাধ্যমে অক্সিজেন দিতে হয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। কারণ, অনেক ক্ষেত্রে এই অসুখ ছড়াচ্ছে অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার থেকেই। 

কলকাতা: করোনা রোগীদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করে প্রথমে অক্সিজেন দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার নিয়মিত পরিষ্কার না করা হলে, সেখান থেকেই ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস। এনিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এরাজ্যের বাসিন্দা, পঞ্চাশোর্ধ্ব এক মহিলার। করোনামুক্ত হওয়ার পর তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন।

বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোগীর দীর্ঘদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা হয়েছে, বা দীর্ঘদিন নলের মাধ্যমে অক্সিজেন দিতে হয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। কারণ, অনেক ক্ষেত্রে এই অসুখ ছড়াচ্ছে অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার থেকেই। 

অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে একটি পাত্রে ডিস্টিলড ওয়াটার থাকে। যার মধ্যে দিয়ে অক্সিজেন যায়। এটিকেই হিউমিডিফায়ার বলা হয়। চিকিৎসকদের মতে, হিউমিডিফায়ার নিয়মিত পরিষ্কার না করা হলে সেখানে ব্ল্যাক ফাঙ্গাসের জীবাণু জন্ম নেয়। তারপর তা রোগীর শরীরে ঢুকে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। 

সিসিউ বিশেষজ্ঞ সন্দীপ চক্রবর্তী বলেন, ব্ল্যাক ফাঙ্গাস হিউমিডিফায়ার থেকে হতে পারে। সব জায়গা পরিষ্কার থাকলে কোনও সমস্যা হবে না। হিউমিডিফায়ারে ডিস্টিলড ওয়াটার থাকে। এটাকে নিয়মিত পরিষ্কার করতে হয়। যাতে ভাল থাকে। 

এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন, হিউমিডিফায়ারের ব্যবহার তো বহু পুরনো। তাহলে এই রোগ এল কোথা থেকে? সন্দীপ চক্রবর্তীর মতে, আগে সাধারণত, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল ছিল। ইমিউনিটিতে ভাইরাস, ফাঙ্গাস আটকে দিত। এখন ইমিউনিটি দুর্বল। এখন করোনা রোগীদের স্টেরয়েড দেওয়া হয়। ডায়াবিটিস বাড়ে। ইমিউনিটি কমে। ইমিউনিটি কমে গেলে অ্যাটাক করছে। 

এই কারণেই অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তেমনই এক চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বললেন, এখন থেকে নজরে রাখতে হবে। অক্সিজেনের ফ্লো মিটার, ডিস্টিল্ড ওয়াটার পরিষ্কার করা।

কিন্তু, এই রোগ হলে তাঁর চিকিৎসা কীভাবে সম্ভব? চিকিৎসক অংশুমান মুখোপাধ্যায় বলেন, স্টেরয়েডে সতর্ক থাকা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক জানিয়ে রাখবলেন, মিউকরমাইকোসিস চিকিৎসার খুব বেশি একটা ওষুধ নেই।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। করোনা-মহামারীর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস যাতে না ছড়ায়, সেদিকে নজর রাখা হচ্ছে। চিকিৎসক তথা কলকাতা পুরসভার কোভিড উপদেষ্টা শান্তনু সেন বলেন, শুনেছি ৫টা কেস হয়েছে। অন্যান্য জায়গায় হচ্ছে। নজরে রাখছি আমরা। 

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, উপদেষ্টার নির্দেশ মতো সতর্ক থাকছি। এরকম কেস নজরে এলে বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে ইনফর্ম করব। 

মহারাষ্ট্রে ইতিমধ্যেই দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছেন। ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। রাজস্থান এবং তেলঙ্গানা ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসাবে ঘোষণা করেছে। 

এবার কেন্দ্রও এই অসুখকে মহামারী ঘোষণা করল। ফলে করোনার মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ আরও বাড়ছে। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget