এক্সপ্লোর

Brucellosis Infection: গবাদি পশুকে ভ্যাকসিন দিতে গিয়ে ইঞ্জেকশনের সূচ ফুটে বিপত্তি, ব্রুসেলোসিসে আক্রান্ত আরও ৬

Brucellosis Infection Update: গতকাল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রায় ১০০ জন এসেছিলেন বিভিন্ন রকম উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে ৫ জনকে ভর্তি নেওয়া হয়েছে।  নমুনা (Sample) সংগ্রহ হয়েছে ৩০ জনের।

সন্দীপ সরকার, কলকাতা: গবাদি পশুকে ভ্যাকসিন (Vaccine) দেওয়ার সময় ইঞ্জেকশনের (Injection)  সূচ ফুটে এই বিপত্তি। রাজ্যে ব্রুসেলোসিসে (Brucellosis) আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। গতকাল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রায় ১০০ জন এসেছিলেন বিভিন্ন রকম উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে ৫ জনকে ভর্তি নেওয়া হয়েছে। নমুনা (Sample) সংগ্রহ হয়েছে ৩০ জনের।

এক লাথিতে বিপত্তি। গবাদি পশুর ভ্যাকসিনেশনের সময় ইঞ্জেকশনের (Injection) সূচ ফুটে বিপত্তি। ব্রুসেলোসিস রোগে আক্রান্ত বেশ কয়েকজন।  ব্রুসেলা (Brucella) নামে ব্যাকটেরিয়া (Bacteria) থেকে ব্রুসেলোসিস ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু।  ২০ থেকে ২৫ সেপ্টেম্বর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে রাজ্যে।  সেই ভ্যাকসিন দিতে গিয়ে প্রাণিবন্ধু, প্রাণিসেবী, প্রাণিমিত্র, কৃত্রিম প্রজনন কর্মীদের মধ্যে কারও ক্ষেত্রে সিরিঞ্জ ভেঙে শরীরে ঢুকে গেছে। কারও সিরিঞ্জ থেকে ভ্যাকসিন ছিটকে নাকে, চোখে, মুখে লেগেছে। এমন ঘটনা ঘটেছে গবাদি পশুর ছটফটানি এবং লাথির চোটে।

ব্রুসেলোসিসের উপসর্গ রয়েছে, এই সন্দেহে প্রায় ১০০ জন শুক্রবার এসেছিলেন কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (Calcutta School Of Tropical Medicine)। অনেকের অভিযোগ, কোনওরকম প্রশিক্ষণ ছাড়া এই ভ্যাকসিন  দিতে তাঁদের বাধ্য করা হয়েছে।  আবার কারও অভিযোগ, তাঁদের উপযুক্ত সরঞ্জাম দেওয়া হয়নি।  ব্রুসেলোসিসের উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, মাথা যন্ত্রণা।

সূত্রের খবর, ট্রপিক্যালে  বলে দেওয়া হয়, একদিনে ৩০ জনের বেশি নমুনা নেওয়া সম্ভব নয়।  যাঁদের উপসর্গ দেখা গেছে, তাঁদের ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।  ৫ জনের গুরুতর উপসর্গ থাকায় ভর্তি নেওয়া হয়েছে তাঁদের।  নতুন করে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে ৬ জনের। তাঁদের মধ্যে মুর্শিদাবাদের ২ জন। আলিপুরদুয়ারের ২ জন,  বাঁকুড়ার ১ জন ও হুগলির ১ জন বাসিন্দা রয়েছেন।  যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের ওষুধ দেওয়া হয়েছে। এর আগে তিনজনে রিপোর্ট পজিটিভ এসেছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget