এক্সপ্লোর

Narayan Debnath passes away : বাঁটুলকে দিয়ে করোনা তাড়াতে হবে, শেষজীবনে ইচ্ছে ছিল শিল্পীর

Narayan Debnath passes away : সেই ইচ্ছে আর পূরণ হল না। করোনা আবহেই বিদায় নিলেন নারায়ণ দেবনাথ।

কলকাতা : দীর্ঘদিন ধরেই প্রখ্যাত শিল্পীর চিকিৎসার দায়িত্বে ছিলেন স্মরজিৎ নস্কর। ইদানিং তাঁকেও বাঁটুলের স্রষ্টা বলতেন অনেক কথা। আসলে দীর্ঘদিন রোগের সঙ্গে লড়াই জারি রেখেছেন। বারবার খারাপ অবস্থার মধ্যে থেকেই ফিরেছেন রোগ জয় করে। এবারও হয়ত ফিরে আসবেন, বিশ্বাস ছিল তাঁর। তাই পৃথিবীর সঙ্কটকালে শিল্পীপ বড় সাধ ছিল, এই করোনা নামক ভয়ানক শত্রুটাকে ঘায়েল করাবেন বাঁটুলকে দিয়েই। সেই স্বপ্নই দেখতেন। চিকিৎসককে বলেছিলেন, ' এবার বাঁটুলকে দিয়ে করোনাকে হারাতে হবে ' 

কিন্তু তা আর হল কই। চলে গেলেন প্রবাদপ্রতিম শিল্পী। পড়ে রইল এই সব কিছু, পড়ে রইল ইতিহাস। দিকশূন্যপুরে পাড়ি দিলেন শিল্পী। তবু হাঁদা-ভোঁদা, বাঁটুল, নন্টে ফন্টের মধ্যেই রয়ে যাবেন তিনি। পরিবার সূত্রে খবর, ২০১৭ সাল পর্যন্ত ‘হাঁদা ভোঁদা’ এঁকেছেন শিল্পী। অনেকে বলেন, একক লেখক-শিল্পীর তৈরি, বিশ্বের সবচেয়ে বেশিদিন ধরে চলা কমিক স্ট্রিপ ‘হাঁদা ভোঁদা’। কমিকসের পথে বদল এসেছে বাঁটুলের চেহারাতেও। যত দিন গিয়েছে কোমর আর পা সরু হয়েছে বাঙালির এই সুপারহিরোর। চওড়া হয়েছে ছাতি। ষাটের দশকে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় বদল আসে কাহিনিতে। বাঁটুলকে যুদ্ধের কাজে লাগান শিল্পী। শত্রুসেনার ট্যাঙ্ক, প্লেন হেলায় ধ্বংস করে সে। তুমুল জনপ্রিয় হয় বাঁটুল দি গ্রেট। 

আরও পড়ুন : 

'কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি' নারায়ণ-প্রয়াণে বার্তা মুখ্যমন্ত্রীর



মহামারীর জন্য প্রায় দু'বছর ধরে ঘরবন্দি হাঁসফাঁস অবস্থা। কঠিন এই পরিস্থিতিতেও মন ভাল করে দেয় তাঁর এইসব কমিকস। শিল্পীর ইচ্ছা ছিল, বাঁটুলকে দিয়ে করোনাও তাড়াবেন। কিন্তু তা আর হল না। চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ । গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরই আসে দুঃসংবাদ। 

শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, '  তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও  অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget