এক্সপ্লোর

CCU Accident: ট্র্যাক্টর উল্টে সোজা মাথায়, কলকাতা বিমানবন্দরে পিষে মৃত্যু গ্রাউন্ড স্টাফের

CCU Accident: শুক্রবার বিকেল ৫টা বেজে ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিত রায়।

কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport) ভয়ঙ্কর দুর্ঘটনা। হ্যাঙ্গারে ট্র্যাক্টর উল্টে (Tractor Accident) মৃত্যু হল বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ এক যুবকের (Ground Staff Dead at CCU)। এ নিয়ে বিমান বন্দরের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মৃত যুবক জলপাইগুড়ির বাসিন্দা বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার বিকেল ৫টা বেজে ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিৎ রায়। বয়স ৩১ বছর। জলপাইগুড়ির বাসিন্দা তিনি। বিমানবন্দরে মালবাহী কন্টেনার ট্র্যাক্টরে চাপিয়ে নিয়ে যাওয়ার কাজ করতেন তিনি।

বিমানবন্দর সূত্রে খবর, এ দিনও নিজের কাজ করছিলে সঞ্জিৎ। কিন্তু এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই উল্টে যায় ট্র্যাক্টরটি। সেই সময় ট্র্যাক্টর থেকে ছিটকে মাটিতে পড়ে যান সঞ্জিৎ। আর ট্র্যাক্টরটি উল্টে গিয়ে তার একাংশ সরাসরি সঞ্জিতের মাথার উপর এসে পড়ে।

আরও পড়ুন: WB Municipal Polls: দু’সপ্তাহ পিছনো হোক বকেয়া পুরভোট, কমিশনের কাছে আর্জি রাজ্যের

দুর্ঘটনার পরই তড়িঘড়ি সঞ্জিৎকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সরাসরি কোনও বিবৃতি প্রকাশ করেননি যদিও।

তবে সূত্রের খবর, এই ঘটনা নিছকই দুর্ঘটনা। ঘটনার সময় হ্যাঙ্গারের আশেপাশে কেউ ছিলেন না। আচমকাই ট্র্যাক্টরটি উল্টে যায়। তাতে পিষ্ট হয়েই দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু হয় সঞ্জিতের। বিমানবন্দর সংলগ্ন থানা গোটা বিষয়টির তদন্তে নেমেছে।

ঘটনার সময় বিমানবন্দরের কোনও কর্মী ঘটনাস্থলে ছিলেন না কেন, তা নিয়ে যদিও প্রশ্ন উঠছে।  এ নিয়ে বিমানবন্দরের তরফে কোনও সাফাই দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, ভারী মালপত্র ট্র্যাক্টরে চাপিয়ে নিয়ে বিমানে তোলা এবং নামানোই কাজ ছিল সঞ্জিতের। এ দিন কেউ তাঁকে সাহায্য করতে উপস্থিত ছিলেন কি না জানা যায়নি। দুর্ঘটনার পর কে প্রথমে সঞ্জিৎকে দেখতে পান, তা-ও স্পষ্ট নয়।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget