এক্সপ্লোর

বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে চুক্তিভিত্তিক কর্মীদের কর্মবিরতি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে

এই ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন রোগীর পরিজনরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: নিয়মিত বেতন, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার কার্যত কর্মবিরতির পথে হাঁটলেন গ্রুপ ডি অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। এই ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন রোগীর পরিজনরা। সবমিলিয়ে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে হাসপাতাল চত্বরে।

এ দিন নিয়মিত বেতন-সহ একাধিক দাবিতে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে কার্যত কর্মবিরতি ঘোষণা করেন চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। হাসপাতালে আসা রোগীর পরিবারের দাবি, এর প্রভাব পড়েছে পরিষেবায়। রক্তের নমুনা সংগ্রহের কাজ ব্যাহত হয়েছে। রোগীর পরিজনরা বলছেন, ৫-৬ জনের নমুনা সংগ্রহের পরেই তালা লাগিয়ে দেওয়া হয় ওই ঘরে। যদিও হাসপাতালের দাবি, সমস্ত পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই জানাচ্ছেন কর্মীদের একাংশ। এ দিন বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পার্কসার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের গ্রুপ ডি-র কর্মচারীরা। জানা গিয়েছে, কর্তৃপক্ষের কাছে তাঁদের দীর্ঘ দিনের দাবি, একই ধরনের কাজে অন্যদের সঙ্গে গ্রুপ ডি অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের সমবেতন দেওয়া হোক অর্থাৎ সমকাজে সমবেতন। তবে কর্মীদের অভিযোগ কর্তৃপক্ষ সেই দাবি না মানায় বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ করে দিয়েছেন ওই কর্মীরা। 

ঠিকাকর্মীদের একাংশের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগেও এই বিষয়টি নিয়ে হাসপাতাল র্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানিয়েছিল তাঁরা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দু-মাস কেটে যাওয়া সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় প্রতিবাদে নেমে নিজেদের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে একটা বড় অংশের কর্মী কাজ বন্ধ রাখায় সমস্যায় পড়বেন রোগীরা। সূত্রের খবর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তিভিত্তিক কর্মীরা সরাসরি স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত নন, বেসরকারি সংস্থার অধীনে কাজ করেন। ফলে তাঁদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেখা ওই সংস্থার দায়িত্ব, হাসপাতালের নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget