এক্সপ্লোর

Coal Smuggling Scam: কয়লাকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংকে তলব সিবিআইয়ের

মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে আইপিএস অফিসারকে

কলকাতা: কয়লাপাচারকাণ্ডের তদন্তে নতুন মোড়। ভোট গণনার ঠিক আগের দিন এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত, ডিরেক্টর অফ সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে তলব করল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লাপাচারের জাল কতদূর বিস্তৃত, তারই রহস্য উদ্ঘাটনে নেমেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের দাবি, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে।

একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে। 

সিবিআই সূত্রে দাবি, পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা, বা তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কিনা, সে বিষয়ে জানতেই সিনিয়র আইপিএস অফিসার জ্ঞানবন্তকে তলব করা হয়েছে। 

আগে এডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। ভোটের মুখে সেই পদ থেকে তাঁকে সরানো হয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর অফ সিকিওরিটি পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই পদে বসানো হয় জ্ঞানবন্ত সিংকে।

ভোটের ফল ঘোষণার আগের দিন, তাঁকেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে তলব করল সিবিআই। যদিও, এ বিষয়ে তিনি এখনও কোনও বিবৃতি দেননি।

এখানে বলে রাখা প্রয়োজন, এর আগে কয়লাপাচারকাণ্ডে একাধিক পুলিশ অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছিল বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে। 

সিবিআইয়ের দাবি, কোটেশ্বর রাও গত ২ বছর ধরে ওই জেলার পুলিশ সুপার থাকাকালীন কয়লা পাচার রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই নিয়েই বাঁকুড়ার পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করা হয়

তার আগে, পুরুলিয়ার রঘুনাথপুরের সেই SDPO, দুর্বার বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়ার প্রাক্তন পুলিশ সুপার এস সেলভামুরুগানকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। 

তারও আগে, বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, ইনস্পেক্টর র‍্যাঙ্কের এই অফিসার সম্পর্কে কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর আত্মীয়। 

এর আগে ওই পুলিশ অফিসারকে গরু পাচারকাণ্ডেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি-র দাবি, এই পুলিশ অফিসারের যোগসাজশেই গরু ও কয়লা পাচারের টাকা পুলিশ ও প্রভাবশালীদের কাছে পৌঁছত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget