এক্সপ্লোর

Kolkata Covid Cases: কলকাতায় বেলাগাম করোনা, উদ্বেগ বাড়াচ্ছে উপসর্গহীনদের সংখ্যা

মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসায় যে সব সেফ হোম বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সেগুলি চালু করার তোড়জোড় চলছে কলকাতায়

কলকাতা : একদিকে আশঙ্কা সত্যি করে পুজোর পর কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে ডবল ডোজ প্রাপকদের নতুন করে মারণ ভাইরাসে সংমক্রমিত হওয়া। তবে চিকিৎসকমহলকে রীতিমতো আতঙ্কে রাখছে উপসর্গহীনদের সংখ্যা। পরিসংখ্যান জানাচ্ছে, গত একদিনে কলকাতায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশিই উপসর্গহীন! কলকাতায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৪৯ জন। যার মধ্যে ১৯৪ জন ডবল ডোজ প্রাপক। আর আক্রান্ত ৪৪৯ জনের মধ্যে ২৫৭ জনই উপসর্গহীন।

পুজোর দিনগুলোয় বাঁধ ভাঙা ভিড় উপচে পডেছিল কলকাতার রাস্তায়। বেপরোয়া জনস্রোতের ধাক্কায় ধুয়ে মুছে গিয়েছিল করোনা বিধি। আর পুজো মিটতেই রাজধানী শহরে বাড়ছে করোনার হানা। ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বেড়েছে শতাধিক। কলকাতা পুরসভার শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চারশো জন! করোনা ভাইরাসের এই বাড়বাড়ন্তের জন্য অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর কথায়, পুজোর সময় মানুষজন প্রয়োজনীয় কোভিড বিধি মানেননি, যার প্রতিফলন দেখা যাচ্ছে এখন। চিকিৎসক কুণাল ঘোষও দায়ী করেছেন জনসাধারণের কোভিড বিধি মানার ক্ষেত্রে উদাসীনতাকে। পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ, ভ্যাকসিনেসনের ডোজ প্রবল মাত্রায় না বাড়ানো গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এই অবস্থায় শহরে করোনার সংক্রমণে লাগাম টানতে তৎপরতা বাড়াচ্ছে কলকাতা পুরসভা। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসায় যে সব সেফ হোম বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সেগুলি চালু করার তোড়জোড় চলছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, তপসিয়ায় একটি সেফ হোমের সংস্কার হচ্ছে। ট্যাংরায় পুরসভা পরিচালিত চম্পামণি মাতৃসদনকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে। উত্তর কলকাতার হরেকৃষ্ণ শেঠ লেনে গড়ে তোলা হয়েছে ৬০ শয্যার চাইল্ড অ্যান্ড মাদার সেফ হোম। অক্সিজেন সিলিন্ডার থেকে কনসেনট্রেটর, সবই থাকছে চাইল্ড অ্যান্ড মাদার সেফ হোমে। কলকাতা পুরসভা সূত্রে খবর, করোনা আক্রান্ত রোগীরা কাদের কাদের সংস্পর্শে এসেছেন, তার খোঁজ শুরু হয়েছে। 

দেখুন- পুজোর পরেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ, সেফ হোম চালু করছে পুরসভা

আরও পড়ুন- 'পুজোয় আমরা খুব একটা বুদ্ধিমানের মতো চলিনি', কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রসঙ্গে মন্তব্য কুণাল সরকারের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget