এক্সপ্লোর

CPI(M) : এপ্রিলে পার্টি কংগ্রেসের আগে একগুচ্ছ নির্দেশিকা সিপিএমের রাজ্য কমিটির, জোর তরুণ প্রজন্মে

সিপিএমের শাখা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলন শুরু হচ্ছে। পরের বছর এপ্রিলে পার্টি কংগ্রেস।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সিপিএমের শাখা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলন শুরু হচ্ছে। পরের বছর এপ্রিলে পার্টি কংগ্রেস। তার আগে রাজ্য কমিটির তরফে জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা। সেই গাইডলাইনে নেতৃত্বে তরুণ প্রজন্মকে তুলে আনা থেকে শুরু করে, দলে মহিলাদের ক্ষমতায়ন এবং লাগাতার শুদ্ধিকরণে জোর দেওয়া হয়েছে।

সবস্তরে নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে। বেশি করে যুক্ত করতে হবে ছাত্র, যুব, মহিলাদের। আসন্ন সম্মেলন ও পার্টি কংগ্রেসের আগে সিপিএমের রাজ্য কমিটির তরফে জারি করা হল এমনই নির্দেশিকা। 

রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় ছিল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। অথচ এবার বিধানসভা ভোটে বাংলা থেকে তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আর এই ভরাডুবিকে ঘিরেই সরগরম হতে চলেছে সিপিএমের আসন্ন সম্মেলন। 

সিপিএম সূত্রে খবর, পুজোর আগেই দলের শাখাস্তরের সম্মেলন শেষ হয়ে যাবে। তার পরে জোনাল কমিটি, এরিয়া কমিটি, জেলা কমিটি এবং রাজ্য কমিটির সম্মেলন হবে। পরের বছর এপ্রিলে কেরলের কান্নুরে পার্টি কংগ্রেস।

রাজনৈতিক মহলের একাংশের মতে, তার আগে এই সম্মেলন সিপিএমের কাছে কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এই দুই রাজ্যে তো বটেই। 

এবার বিধানসভা ভোটে দল কেন একটাও আসন পেল না, আসন্ন সম্মেলনে তার পর্যালোচনায় জোর দেওয়া হয়েছে। অতীতে সিপিএমের বেশ কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি দল বদল করেছেন। নানা ক্ষেত্রে প্রগতিশীল ভূমিকার কথা বলে আসা সিপিএমে, পলিটব্যুরোয় এখনও পর্যন্ত মহিলা সদস্য বলতে একজন। সিপিএম সূত্রে খবর, এই সমস্ত দিক চিহ্নিত করে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। সম্মেলন ও পার্টি কংগ্রেসের দিকে তাকিয়ে জারি হয়েছে গাইডলাইন।

তাতে ধারাবাহিক শুদ্ধকরণে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে, নেতৃত্বের কাজকর্ম নিয়ে কঠোর সমালোচনা করা যেতে পারে। কিন্তু তার মধ্যে যেন গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া না থাকে। কেরল সিপিএমের গাইডলাইনে বরাবরই গুরুত্ব পেয়ে এসেছেন নবীনরা। সিপিএম সূত্রে খবর, এরাজ্যে দল কেরল লাইনে এগোবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র বলেন, সিপিএম যা করছে সাংগঠনিক ভাবে তা সত্যি ভাল কাজ। কিন্তু এতে ভোট বাড়বে এমনটা বলা যাবে না। ভোট হচ্ছে একটা প্রক্রিয়া। বড় নেতারা যতদিন পর্যন্ত জনগণের দোরগোড়ায় না পৌঁছবেন ততদিন ঘুরে দাঁড়ানো কঠিন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ি বলেন, সিপিএম একটি সাংগঠনিক দল। সিপিএমকে ঘুরে দাঁড়াতে গেলে শুধু সংগঠনের ওপর নির্ভর করলে হবে না। কেন মানুষ সিপিএমকে গ্রহণ করছে না, তার কারণ খুঁজে বের করতে হবে। আজকের দিনে এক্সপার্ট যারা আছে, তাদের দিয়েই এই কাজ করাতে হবে। না হলে আসল ত্রুটি কোথায় তা চিহ্নিত করা যাবে না।

বৃদ্ধতন্ত্রের সমালোচনায় জেরবার সিপিএমে নবীনের প্রতিষ্ঠা কি সময়ের অপেক্ষা ? সময়ের গর্ভেই লুকিয়ে তার উত্তর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget