এক্সপ্লোর

Posta Bridge Demolitation: পোস্তার বিপর্যস্ত উড়ালপুল ভেঙে ফেলা শুরু, নিয়ন্ত্রিত যান চলাচল, জেনে নিন কোন পথে ঘোরানো হচ্ছে গাড়ি

৫ বছর আগে, ২০১৬ সালের ৩১ মার্চ, দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার নবনির্মিত উড়ালপুলের একাংশ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ থেকে শুরু হল পোস্তার বিপর্যস্ত উড়ালপুল ভেঙে ফেলার কাজ। তার জেরে, এই এলাকায় নিয়ন্ত্রিত যান চলাচল। মহর্ষি দেবেন্দ্র রোড, কে কে টেগোর স্ট্রিট ও গণেশ টকিজ হয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও দ্বিমুখী করে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী রোডকে।

৫ বছর আগে, ২০১৬ সালের ৩১ মার্চ, দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার নবনির্মিত উড়ালপুলের একাংশ। ভয়াবহ সেতু বিপর্যয়ে মৃত্যু হয় ২৭ জনের। তারপর দীর্ঘ সময় ধরে এভাবেই রয়ে গেছে উড়ালপুলের ভাঙা অংশ। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, না পুনর্নির্মাণ সম্ভব, না মেরামতি। অগত্যা বিপর্যস্ত পোস্তা উড়ালপুলের বাকি অংশও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল KMDA। সেই মতো, মঙ্গলবার থেকে শুরু হল, পোস্তা উড়ালপুল ভাঙার প্রথম দফার কাজ। তার জেরে, পোস্তা এলাকায় যান চলাচল প্রায় বন্ধ। ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। 

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ঘুরপথে, মহর্ষি দেবেন্দ্র রোড, কে কে টেগোর স্ট্রিট ও গণেশ টকিজ হয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও মহাত্মা গান্ধী রোডকে দ্বিমুখী করে দেওয়া হয়েছে। সোমবার থেকেই উড়ালপুল সংলগ্ন এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। KMDA সূত্রে খবর, ভাঙার কাজ চলবে ৪ দফায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, গোটা বিষয়টি হবে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস বা রাইটস-এর তত্ত্বাবধানে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস বলেছেন, 'ডায়মন্ড কাটিং পদ্ধতিতে নামানো হবে। এক্ষেত্রে কম্পন খুবই গিরিত্বপূর্ণ। বাড়ি গায়ে গায়ে। ভিত গভীর নয়। বাসিন্দাদের সরিয়ে নিলেই ভালো। সামান্য কম্পনেও ক্ষতি হবে। পথচারীদের যাওয়া আসা বন্ধ রাখা উচিত। বড় বড় গার্ডার নামানোর সময় ব্যালেন্সিংয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।'

কলকাতার বুকে এভাবে উড়ালপুল ভেঙে ফেলা কার্যত নজিরবিহীন। বিশেষ করে শহরের অন্যতম ব্যস্ততম এলাকায় অবস্থিত উড়ালপুল ভেঙে ফেলার পথে একাধিক সতর্কতা অবলম্বন করেই এগোনো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget