এক্সপ্লোর

Deshbandhu College : ফি মকুবের দাবিতে বিক্ষোভ, রাসবিহারী মোড়ে অবরোধ দেশবন্ধু কলেজের ছাত্রীদের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ। এই অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ। এই অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। রাসবিহারী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

আজ সকাল সাড়ে ১১টা থেকে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। এই দাবিতে রাসবিহারী মোড়ে তাঁরা অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে সেখানে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। এর পরই ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। তখন ছাত্রীদের অবস্থান চলে আসে কলেজের সামনে। ছাত্রীরা অভিযোগ জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে অতিমারির সময়ে ফি মকুবের কথা বলা হয়েছে, সেখানে নিয়ম বহির্ভূতভাবে ফি বাড়ানো হয়েছে।  

এক ছাত্রী জানান, যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, ততক্ষণ বিক্ষোভ চালাব। এনিয়ে তিন-চারদিন আগে ২০০ জন মেল করলেও কোনও উত্তর আসেনি বলে অভিযোগ জানান অপর এক ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি বলে বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি। 

এদিকে আজ ভর্তি সমস্যা নিয়ে যোগমায়া দেবী কলেজে ছাত্রীরা বিক্ষোভ দেখান। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখান ছাত্রীরা। রেজিস্টার্ড নম্বরে মেসেজ গিয়েছিল। বলা হয়েছিল, ভর্তির জন্য তারা সিলেক্ট হয়েছে। কিন্তু, যখন তাঁরা ভর্তি হওয়ার চেষ্টা করেন দেখতে পান, মোবাইলে আসা এসএমএসে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে অনলাইনে পেমেন্ট করতে গেলেও তা করা যাচ্ছে না।

এক ছাত্রী বলেন, এই মেসেজটা থেকে যখন ওয়েবসাইটে পে করার জন্য যাচ্ছি তখন লেখা উঠছে, সিটন নট অ্যাভেলেবেল। প্রথম মেধাতালিকার পরে যদি আসন না থাকে তাহলে এসএমএস আসার  অর্থ কী ? এভাবে আশা ভেঙে দিচ্ছে কেন ? এটা একটা স্ট্যান্ডার্ড কলেজ। কিন্তু, এটা কেন হল বুঝলাম না। আমার জবাব চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget