এক্সপ্লোর

করোনা-মুক্ত হয়েও ছাড়া না পাওয়ার অভিযোগ, কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারের তরফে বিল কমানোর আবেদন জানানো হয়নি।

কলকাতা: চিকিত্সার খরচ পুরো মেটাতে না পারায় করোনা-মুক্ত হওয়ার পরেও দমদমবাসী গৃহবধূকে আটকে রাখার অভিযোগ উঠল ডিসান হাসপাতালের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারের তরফে বিল কমানোর আবেদন জানানো হয়নি। থানায় অভিযোগ দুর্ভাগ্যজনক।

পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা থাকায় ৩২ বছরের কুমকুম সিংহকে গত ২৯ মে, ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, অভিযোগ, প্রায় ১৩ লক্ষ বিল হওয়ায় টাকার অঙ্ক কমানো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। কিন্তু বিলের টাকা পুরো না মেটানোয় করোনা-মুক্ত রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি বলে অভিযোগ। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার।

অভিযোগকারী তথা ওই মহিলার স্বামী অসীম সিংহ বলেন, বিলের টাকা এত বেশি কোথা থেকে দেব? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করি। মন্ত্রী ব্রাত্য বসুর চিঠি জমা দিই। কাজ হয়নি। করোনা-মুক্ত হওয়ার পরেও ছাড়ছে না। ওই মহিলার ভাই চন্দন দাস বলেন, ২৯ মে ভর্তি করেছিলাম। শ্বাসকষ্ট ছিল। করোনা ধরা পড়ে। 

ডিসান হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন, বিলের পরিমাণ মোট ১১ লক্ষ টাকা। বিমা সংস্থা ও পরিবারের তরফে টাকা দেওয়ার পরও কয়েক লক্ষ টাকা বকেয়া রয়েছে। টাকার অঙ্কে  ৫ লক্ষ ১১ হাজার। তাঁর দাবি, পরিবারের পক্ষ থেকে বিল নিয়ে বিবেচনার আবেদন করা হয়নি। মন্ত্রী ব্রাত্য বসুর চিঠি পেয়েছি। সেটা বিবেচনা করা হবে। থানায় অভিযোগ জানানো দুর্ভাগ্যজনক।

প্রসঙ্গত, দিন কয়েক আগে করোনা চিকিৎসার জন্য বিপুল অঙ্কের বিলের অভিযোগ ওঠে। ১৬ মে থেকে করোনা আক্রান্ত হন বাগুইআটির বাসিন্দা। রোগীর পরিবার জানায়, বিল মেটাতে গিয়ে বিক্রি করতে হয়েছে গয়না, গাড়ি। শুধু তাই নয়, বিল মেটাতে নিউটাউনের ফ্ল্যাট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করোনা আক্রান্তের পরিবারের।

পরিবার সূত্রে জানা যায়, করোনা চিকিৎসার জন্য প্রথমে ভর্তি করা হয় ডিভাইন হাসপাতালে। বাগুইআটির ডিভাইন হাসপাতালে ৪ লক্ষ টাকা বিল মেটানো হয়। ২৮ মে ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। ২৮ মে থেকে ভেন্টিলেশনে, গত সাতদিন ধরে ছিলেন ‘একমো’ সাপোর্টে। সল্টলেকের আমরি হাসপাতালে ২০ লক্ষ টাকা বিল হয়েছে বলে দাবি করোনা আক্রান্তের পরিবারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget