এক্সপ্লোর
Drugs Seized: কলকাতায় উদ্ধার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদক, গ্রেফতার মহিলা-সহ ৫
ধৃতদের মধ্যে ২ জন মুর্শিদাবাদ, ২ মণিপুর ও একজন অসমের বাসিন্দা...

কলকাতায় উদ্ধার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদক
কলকাতা: শহরে উদ্ধার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদক। এই ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন মুর্শিদাবাদ, ২ মণিপুর ও একজন অসমের বাসিন্দা।
গোপন সূত্রে খবর, পেয়ে গতকাল কাশীপুর থানা এলাকায় অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করে পাঁচ মাদক পাচারকারীকে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট।
আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য সাড়ে ১৭ কোটি টাকা। কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল, কোথায় তা পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত একটু পরেই...
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















