এক্সপ্লোর

Durga Puja 2020 Astami Weather: আজ থেকেই বৃষ্টি? ঠাকুর দেখার প্ল্যান করার আগেই জেনে নিন

দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে ধারাবাহিকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে

কলকাতা : সকাল থেকেই মেঘ-রোদ্দুরের লুকোচুরি। মহাষ্টমী মানেই উৎসবের আনন্দ মধ্যগগনে। এরই মধ্যে বুক ধুকপুক বৃষ্টি নামবে না তো ? প্রতি বছরই বৃষ্টির আশঙ্কা থেকেই যায় পুজোর দিনগুলোতে। এ বছরও সেই শঙ্কা অব্যাহত। 

অষ্টমীতেই দক্ষিণবঙ্গে ফের অসুর রূপে দেখা দিতে পারে বৃষ্টি! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ অষ্টমীর দিন, আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর ধীরে ধীরে সেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে। যার ফলে অষ্টমীতে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। নবমীর দিন বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 
উপকূল থেকে ভিতরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : 

আজ কোভিড বিধি মেনে বেলুড় মঠে কুমারী পুজো, জেনে নিন কখন, কীভাবে দেখবেন

তারপর দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে ধারাবাহিকভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে ১৪-১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আজ কোনও সম্ভাবনা নেই। কাল হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। ১৪ তারিখ থেকে হয়ত বাড়বে। একেবারে উপকূল জেলায় হালকা-মাঝারি বৃষ্টি ও একেবারের ভিতরের জেলায় হালকা বৃষ্টি।

আরও পড়ুন : 

বাঙালি ভীরু-দুর্বল জাতি নয়, ইংরেজদের বার্তা দিতেই বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী

পূর্বাভাস বলছে, নবমীতে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। দশমীর দিনও বৃষ্টির বিরাম নেই। বরং দশমীতে দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্রবিদুত্‍ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে।  তবে অষ্টমীর সকালেই শহর ভাসবে কিনা বর্ষণে, সেদিকেই তাকিয়ে সকলে। তবে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর মেলেনি। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget