এক্সপ্লোর

Kumari Puja 2021 : আজ কোভিড বিধি মেনে বেলুড় মঠে কুমারী পুজো, জেনে নিন কখন, কীভাবে দেখবেন

সকাল ৯ টায় বেলুড় মঠে কুমারী পুজো শুরু । জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে। 

হাওড়া : আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷  চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ পালিত হবে কুমারী পুজো। ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ চিরাচরিত সেই রীতি অনুযায়ী মৃন্ময়ী উমার পাশাপাশি পূজিত হন কুমারী দেবী। দু’হাজার সাল পর্যন্ত কুমারী পুজো মন্দিরে হলেও দু’হাজার এক সাল থেকে পুজো শুরু হয় মন্দির লাগোয়া মাঠে। সেই পুজো গত বছর করোনা পরিস্থিতির জেরে  ফিরে এসেছে মূল মন্দিরের পশ্চিম বারান্দাতেই। এবছর সকাল ৯ টায় বেলুড় মঠে কুমারী পুজো শুরু । জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে। 

 

 

গতবার থেকেই নিউ নর্মালে বেলুড় মঠের কুমারী পুজোতেও সামান্য বদল হয়। প্রতি বছর মঠের সন্ন্যাসীরা কুমারীকে কোলে করে পুজোর স্থানে আনলেও গতবছর থেকেই কুমারীকে নিয়ে আসে তাঁর পরিবার। বাগবাজার সর্বজনীনেও কোভিড বিধি মেনে গতবার আয়োজন করা হয় কুমারী পুজোর। সমস্ত আচার মেনে পুজো হলেও কুমারীর মুখে ছিল মাস্ক। মায়ের পুজোয় এবার নিবেদন করা হয়নি ফুলও। রইল বাকি পুজোর নির্ঘণ্টও। 
  • সন্ধি পূজা | রাত্রি ৭.৪৪ – ৮.৩২ মিঃ I ২৭ আশ্বিন (১৪ অক্টোবর) |
  • মহানবমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • হোম | দেবীর ভোগারতির পর
  • সন্ধ্যারতি : প্রত্যহ শ্রীশ্রীঠাকুরের আরতির পর
     

কোভিড পরিস্থিতিতেই মহালয়ার পর থেকেই উৎসবের আনন্দ চেটেপুটে নিচ্ছে বাঙালি ৷ নানা রঙে রঙিন পথঘাট ৷ আলোমাখা লাখো মাস্ক ঢাকা  মুখ৷ উৎসবের উচ্ছ্বাস চলছে বিধি মেনেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মণ্ডপে মণ্ডপে বাড়বে কালো মাথার ভিড়৷ সঙ্গে  কোভিড বিধি মেনেই চলবে দেদার আড্ডা, খাওয়া দাওয়া ৷ মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা সহ সারা বাংলা । 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget