এক্সপ্লোর

Durga Puja 2021: নতুনত্বের লড়াইয়ে এই পুজোগুলি জিতে নিল নবমীর শারদ আনন্দ সম্মান

করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনে চলছে উমার আরাধনা...

কলকাতা: পুজো মানেই এখন নতুনত্বের লড়াই। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনে চলছে উমার আরাধনা। এরই মাঝে দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল শারদ আনন্দ সম্মান।

অজেয় সংহতির পুজোর এবার ৬১ তম বর্ষের থিম-- দুগ্গা এল, দেখতে চলো। মণ্ডপে তখনও নামানো হয়নি লক্ষ্মী-সরস্বতীকে। এই পুজো প্রস্তুতির ফাঁকেই বাবার সাইকেলে চড়ে ঠাকুর দেখতে বেরিয়েছে দুই ছেলেমেয়ে। ২৫ বছর আগে একটা পাড়ায় কীভাবে দুর্গাপুজো হতো, একটি পরিবারের চোখ দিয়ে তাকে দেখা। আবহ নির্মাণে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল অজেয় সংহতির পুজো। 

৭৬ বছরের পুজো আলিপুর সর্বজনীন। এবারের থিম, ইন্দ্রচ্ছটা। মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে সূর্যের আলোর সাতটি রং। প্রতিমায় মেটালিক এফেক্ট। রঙের প্রয়োগে সেরার শারদ আনন্দ পুরস্কার পেল আলিপুর সর্বজনীনের পুজো। 

আরও পড়ুন: আজ মহানবমী, হোমাগ্নিতে দেবীর স্তুতি, নানা উপাচারে চলছে দেবীর আরাধনা

স্যানিটাইজার হাতে নিয়ে, মাস্ক পরে এক মৃৎশিল্পীর স্টুডিও দেখছেন দর্শকরা। দমদম পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৭০ বছরের পুজোয় তুলে ধরা হয়েছে শিল্পের আঁতুড়ঘর। থিমের নাম, অবনমন। করোনা আবহে ক্রমশ খারাপ হচ্ছে মৃৎশিল্পীদের অবস্থা। তাই অবনমন থেকে উত্তরণের গল্প শুনিয়ে গঠন শৈলীতে সেরার শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিল এই পুজো।

সমুদ্রের জল বাড়তে বাড়তে স্থলভূমি গ্রাস করে নিলে কীভাবে থাকবে মানুষ। তাকেই ফুটিয়ে তোলা হচ্ছে খিদিরপুর পল্লি শারদীয়ার মণ্ডপ সজ্জায়। থিমের নাম, অভিযোজন। কল্পভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিল এই পুজো। 

আজ নবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো। কোথাও হোম, কোথাও ফল বলি। পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। 

আরও পড়ুন: অতিরিক্ত ভিড় এড়াতে শিয়ালদা শাখায় বাতিল নবমী-দশমীর ৭ জোড়া স্পেশাল নাইট ট্রেন

এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷ করোনা-উদ্বেগকে পিছনে ফেলে এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করেছে মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। 

এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget