এক্সপ্লোর

Durga Puja 2021: অতিরিক্ত ভিড় এড়াতে শিয়ালদা শাখায় বাতিল নবমী-দশমীর ৭ জোড়া স্পেশাল নাইট ট্রেন

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শকদের ঢোকা বন্ধ হয়ে যাওয়ার পরেই তৎপর হয় পূর্ব রেল কর্তৃপক্ষ...

অনির্বাণ বিশ্বাস: করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ। 

এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়। 

কিন্তু ভিড়ের চাপে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শকদের ঢোকা বন্ধ হয়ে যাওয়ার পরেই তৎপর হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি নাইট সার্ভিস স্পেশাল বন্ধ করা হয়। কলকাতা পুলিশের তরফে পূর্ব রেলের এই বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

আরও পড়ুন: দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিংয়ের দরজা

উৎসবের শহরে বুর্জ খলিফা না দেখেই ফিরতে হবে, তা বোধ হয় ভাবেননি কোনও দর্শক। কিন্তু অষ্টমীর রাতে সত্যি হল সেটাও। ভিড়-আলো বিতর্কের জেরে দর্শকদের জন্য এবারের মত বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং-এর মণ্ডপ দর্শন। 

গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয় মণ্ডপে ঢোকার সমস্ত গেট। বিধাননগরের পুলিশ সুপার ও অনান্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। 

ভিড় ও আলো নিয়ে বিতর্কের জেরে গতকালই নবান্ন থেকে মুখ্যসচিব ও পুলিশকর্তাদের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ভিড় নিয়ন্ত্রণ রাখতে পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নিলেও তা ফলপ্রসু হয়নি। 

আরও পড়ুন: মহাষ্টমীর মেজাজে ঝলমলে তিলোত্তমা, নিউ-নর্মালের শারদোৎসবে মেতেছে বঙ্গবাসী

গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ  প্রথমবার পুলিশের অনুরোধে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা। তারপরও ক্রমাগত ভিড় বাড়তে থাকায় অবশেষে রাত ১১টার পর বিধাননগর পুলিশ কমিশনারটের পক্ষ থেকে দর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এরপর বিধাননগরের পুলিশ সুপার সুপ্রতীম সরকারের সঙ্গে বৈঠকে আজ থেকে দর্শকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পুজোর প্রধান উদ্যোক্তা সুজিত বসু। রাতেই মণ্ডপ পরিদর্শনে যান এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget