এক্সপ্লোর

Fake Vaccine : দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরার অনুমতি পেল ইডি

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রকাশ সিনহা, কলকাতা : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। দেবাঞ্জন দেব পুলিশ হেফাজতে রয়েছেন। স্পেশাল কোর্টে দেবাঞ্জনকে জেরার অনুমতি চেয়ে ইডি আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, যখনই দেবাঞ্জন জেল হেফাজতে যাবেন, তখনই ইডির অফিসাররা তাঁকে জেলে গিয়ে জেরা করতে পারবেন। এই নির্দেশ প্রতিটি জেল সুপারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

দিনকয়েক আগে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। তল্লাশি চলে দেবাঞ্জনের আত্মীয় রাহুল বর্ধনের লেনিন সরণির বাড়িতেও। রাহুল মেডিসিন সাপ্লায়ার হিসেবে কাজ করতেন। প্রসঙ্গত, কসবায় ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার করা হয় দেবাঞ্জন দেবকে। সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী ভ্যাকসিন নেওয়ার পর কোনও শংসাপত্র না পেতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। এর পর একে একে তাঁর অপকর্মের তালিকা সামনে আসে। জানা যায়, বিভিন্নভাবে প্রতারণার জাল পেতেছিলেন দেবাঞ্জন। গ্রেফতার করা হয় তাঁকে। শুরু হয় তদন্ত। স্নাতক স্তরে পড়াকালীনই প্রতারণায় হাত পাকানো শুরু ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জনের, প্রতারণার হাত থেকে বাদ যাননি গৃহশিক্ষকও। 

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের মাদুরদহের বাড়িতে হানা দেন ইডি-র

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবকে জেরা করতে চেয়ে আদালতে আবেদন করেছিল ইডি। দেবাঞ্জন সহ ধৃত ৯ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানানো হয় আবেদনপত্র। ইডির সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার পর থেকেই চলছে এই প্রক্রিয়া। তদন্তে নেমে এই কাণ্ডে ইন্দ্রজিৎ সাউকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রেসিডেন্সি জেলে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ভুয়ো আইএএস (IAS) দেবাঞ্জন দেব মামলায় গ্রেফতার করা হয় ইন্দ্রজিৎ সাউকে। নর্থ সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের সংগঠক ছিলেন ইন্দ্রজিৎ সাউ। এই মামলায় ইন্দ্রজিৎ সাউকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টে আবেদন করেছিলেন ইডির (ED) আধিকারিকরা। ইন্দ্রজিতের পাশাপাশি দেবাঞ্জনের মামলায় গ্রেফতার মোট ৯ জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন তাঁরা। সেই অনুমতি পাওয়ার পরেই প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রজিৎকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget