এক্সপ্লোর

ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের বহুতলের দোতলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের বহুতলের দোতলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ করে দমকল। তবে আগুন খুব বেশি বড় না হওয়ার কারণে সহজেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। তবে কী থেকে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। 

গত কয়েকদিনে বেশ কয়েকবার শহরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারই মহেশতলার একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হন ৫ শ্রমিক। জানা যায়, বেলা পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। স্থানীয়দের দাবি, সেই সময় স্যানিটাইজার তৈরির ওই কারখানায় কাজ করছিলেন ১৫ জন শ্রমিক।

আহত শ্রমিকদের উদ্ধার করে আশেপাশের কারখানার শ্রমিকরাই নিয়ে যান বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। শিল্পতালুকে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। এরপর দুপুর গড়িয়ে রাত নামলেও নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকব কর্মীদের। একের পর এক বিস্ফোরণে ভেঙে পড়ে করখানার অংশ। আগুন নেভাতে আনা হয় রোবট। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী।

গত ২ জুলাই খোদ দমকল মন্ত্রীর পাড়ায় আগুন লাগে। ভয়াবহ সেই আগুনে লেকটাউন মিনি জয়া সিনেমা হলের তিন এবং চার তলা ভস্মীভূত হয়ে যায়। প্রথমেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এর পর ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। 


প্রথমে খবর আসে আগুনে দু-জন আহত হয়েছে। এক মহিলা আগুনে অনেকটাই পুড়ে গিয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলে। রাত ১০.৪৫ মিনিট পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আগুন।

সূত্রের খবর, শুক্রবার রাতে বন্ধ সিনেমা হলের ৪ তলায় আগুন লাগে। সিনেমা হলের ইলেক্ট্রিশিয়ান জানান, ওপরে একজন নিরাপত্তারক্ষী এবং তাঁর স্ত্রী থাকতেন। তাঁরা আহত হন। পাশাপাশি এও জানা যায়, কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে সিনেমা হল। এ দিন প্রথমে আগুনের লেলিহান শিখা নজরে আসে নিচে থাকা এক নিরাপত্তারক্ষীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে পড়ে ১৫টি ইঞ্জিনের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উল্লেখ্য আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে,  হলে কয়েকটি ফায়ার পকেট থেকে গিয়েছিল। পরের দিনও ফের সেখান থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। ফের আগুন নেভানো হয়।

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget